আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাফলার ১২তম প্যারেডকে বাংলাদেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও বিএনপি মহাসচিবের শুভেচ্ছা

বাফলার ১২তম প্যারেডকে বাংলাদেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও বিএনপি মহাসচিবের শুভেচ্ছা

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)’র আয়োজনে লস এঞ্জেলেসে প্রতিবারের ন্যায় ও অনুষ্ঠিত হতে যাচ্ছে আড়ম্বরপূর্ণ ২ দিনব্যাপী ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফ্যাস্টিভ্যাল’। আগামী ৩১ মার্চ শনিবার ও ১ এপ্রিল রবিবার লিটল বাংলাদেশ এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানমালার সব ধরণের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাফলা কর্তৃপক্ষ।

এদিকে বাফলার বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা। এবারের প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল উপলক্ষে প্রকাশিতব্য ম্যাগাজিন ‘অপরাজেয়’তে দেওয়া বাণীতে তাঁরা বাফলার এমন উদ্যোগকে স্বাগত ও শুভেচ্ছা জানান এবং দেশের উন্নতি ও সমৃদ্ধিতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

এবার অপরাজেয়'তে বাণী দিয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংস্কৃতি মন্ত্রী আসাদুদজ্জামান নূর, ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, লস এঞ্জেলেসে বাংলাদেশের কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহা, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবং মার্কিন সিনেটর, কংগ্রেসম্যান, এলএ সিটি মেয়রসহ যুক্তরাষ্ট্র প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা।

বাফলার পাবলিক রিলেশন সেক্রেটারি ও এবারের ম্যাগাজিন কমিটির কোঅর্ডিনেটর আব্দুস সামাদ বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ বিভিন্ন ব্যক্তিদের এসব শুভেচ্ছা বানী পাওয়াতে লস এঞ্জেলেস প্রবাসীরা তাদের প্রতি কৃতজ্ঞ। এই মূল্যায়ন বাফলার কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি মনে করি।

২ দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী ছাড়াও মার্কিন প্রশাসনের কর্তাব্যক্তিসহ ভিন্ন দেশী প্রবাসীরাও অংশ নেবেন। সকল অনুষ্ঠান সবার জন্য জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানের পাশাপাশি থাকবে বিভিন্ন প্রকার বাংলাদেশি পণ্য, বই ও মুখরোচক খাবারের স্টল।

অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনে পারফর্ম করতে বাংলাদেশ থেকে আসবেন আধুনিক বাংলা গানের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী শুভ্রদেব ও জিনাত আরা মুনা, নিউইয়র্ক থেকে আসবেন জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব।

২ দিনের এই ঝাকজমকপূর্ণ আয়োজনে সকল প্রবাসী বাংলাদেশিদের সবান্ধব ও সপরিবারে আমন্ত্রণ জানিয়েছেন বাফলার প্রেসিডেন্ট নজরুল আলম ও জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার শহিদ আলমসহ বর্তমান ক্যাবেনটের সদস্যবৃন্দ।


এলএবাংলাটাইমস/এল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত