আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মাহমুদ আব্বাসের পদত্যাগ চায় ৭৮ ভাগ ফিলিস্তিনি

মাহমুদ আব্বাসের পদত্যাগ চায় ৭৮ ভাগ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের মধ্যে সম্প্রতি চালানো এক জরিপে দেখা গেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট পদ থেকে ৭৮ ভাগ ফিলিস্তিনিই মাহমুদ আব্বাসের অপসারন চান।

মঙ্গলবার রামাল্লাভিত্তিক ফিলিস্তিনি থিংক ট্যাংক প্যালেস্টেনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ (পিসিপিএসআর) এই জরিপ প্রকাশ করেছে।

পিসিপিএসআর জানায়, চলতি বছরের ১৫-১৮ সেপ্টেম্বর নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে ফিলিস্তিনিদের মতামত যাচাই করতে নেয়া এই জরিপে পশ্চিম তীর ও গাজার এক হাজার দুই শ' ৭০ প্রাপ্তবয়স্ক বাসিন্দার সাক্ষাৎকার নেয়া হয়।

পিসিপিএসআরের প্রধান খলিল শিকাকি জানান, মাহমুদ আব্বাসের জন্য এটি সবচেয়ে 'দুর্দশাজনক জরিপ'।

দীর্ঘদিন ফিলিস্তিনিদের জনমত জরিপ নিয়ে কাজ করা শিকাকি বলেন, 'আজকের মতো তিনি (আব্বাস) আর কখনো এত খারাপ অবস্থানে থাকেননি।'

জরিপে জানানো হয়, মাহমুদ আব্বাসের পদত্যাগ চান ৭৮ ভাগ ফিলিস্তিনি। অপরদিকে তাকে প্রেসিডেন্ট হিসেবে চান ১৯ ভাগ। এর মধ্যে পশ্চিম তীরের ৭৮ ভাগ বাসিন্দাই মাহমুদ আব্বাসের পদত্যাগ চান। অন্যদিকে গাজায় পদত্যাগ চান ৭৭ ভাগ বাসিন্দা।

অন্যদিকে আব্বাসের কাজে সন্তুষ্টি প্রকাশ করেন ২৪ ভাগ ফিলিস্তিনি। ৭৩ ভাগ ফিলিস্তিনি জানান, তারা আব্বাসের কাজে অসন্তুষ্ট।

জরিপে আরো দেখানো হয়, ৪৫ ভাগ ফিলিস্তিনিই মনে করছেন স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতৃত্বের জন্য সর্বাধিক উপযুক্ত। অপরদিকে মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টির প্রতি সমর্থন জানান ১৯ ভাগ।

ফিলিস্তিনে এই মুহূর্তে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে ভোট দেবেন ৬৮ ভাগ ভোটার। এর মধ্যে ৩৭ ভাগ ভোটার হামাসকে ভোট দেবেন। অপরদিকে ফাতাহকে ভোট দেবেন ৩২ ভাগ ভোটার। অন্য দলগুলোকে ভোট দেবেন ১৩ ভাগ ভোটার। কোন দলকে ভোট দিবেন এই বিষয়ে সিদ্ধান্তহীন বলে জানান ১৮ ভাগ ভোটার।

অপরদিকে প্রেসিডেন্ট নির্বাচন হলে ৫১ ভাগ ভোটার অংশ নেবেন। এতে মাহমুদ আব্বাসকে ভোট দেবেন ৩৪ ভাগ। অপরদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে ভোট দেবেন ৫৬ ভাগ ভোটার।

আবু মাজেন হিসেবে পরিচিত মাহমুদ আব্বাস ২০০৪ সালে ফাতাহ পার্টির প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাতের মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন। ২০০৫ সালে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৯ সালে তার মেয়াদ শেষ হলেও এখনো তিনিই প্রেসিডেন্টের পদ দখল করে আছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত