আপডেট :

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

ইসরাইলের সাথে হামাসের শান্তিচুক্তির মধ্যস্থতা ব্লেয়ারের

ইসরাইলের সাথে হামাসের শান্তিচুক্তির মধ্যস্থতা ব্লেয়ারের

ইরানের পরমাণু চুক্তি, আইএসের উত্থান, সিরিয়া ও ইরাক সঙ্কট এবং সর্বশেষ ইয়েমেনের গৃহযুদ্ধের

মতো ইস্যুগুলোকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মেরুকরণের যে আবহাওয়া তৈরি

হয়েছে তাতে সর্বশেষ চমক হিসাবে আলোচনায় উঠেছে এসেছে ইসরাইল-হামাস দীর্ঘমেয়াদি চুক্তির

সম্ভাবনা। তাতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির চুক্তির জন্য

ইহুদিবাদী ইসরাইল আলোচনা এগিয়ে নিচ্ছে বলে বিভিন্ন সূত্র থেকে খবর প্রকাশিত হচ্ছে। তবে গত

সোমবার রাতে এমন খবর নাকচ করে দিয়ে ইসরাইল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের

আলোচনা হলেও বিষয়টি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখনো অবহিত নন। এক বছর আগেই অবরুদ্ধ

গাজায় হামাসের সাথে এক ভয়াবহ যুদ্ধে ইসরাইল বিপুল ক্ষতির সম্মুখীন হয়। এক ঊর্ধ্বতন তুর্কি

কর্মকর্তা গাজাভিত্তিক আল-রিসালাহ সংবাদপত্রকে জানিয়েছেন, ইসরাইলের সাথে ব্যাপকভিত্তিক

চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে হামাস। দীর্ঘমেয়াদি এই চুক্তিতে গাজায় আট বছরব্যাপী অবরোধ তুলে

নেয়া বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তুর্কি কর্মকর্তা জানান, হামাস নেতা খালেদ মেশাল এ সম্পর্কে

অবহিত করতে গত সপ্তাহে আঙ্কারায় এসে তুর্কি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তিনি

জানান, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য

বিষয়ক দূত টনি ব্লেয়ার এ বিষয়ে মধ্যস্থতা করছেন। তবে ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক

বিবৃতিতে হামাসের সাথে ইহুদিবাদী সরকারের আলোচনার খবর নাকচ করে দিয়ে বলা হয়, সরাসরি

বা অন্য কোনো দেশ কিংবা মধ্যস্থতাকারীর মাধ্যমে এ ধরনের আলোচনা হচ্ছে না। তবে একজন

ইসরাইলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সিনহুয়া বার্তা সংস্থাকে বলেন, এ ধরনের কোনো

আলোচনা হলেও তা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোচরে নেই। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ

আব্বাসও বলেছেন, ইসরাইল ও হামাসের মধ্যে যোগাযোগ হচ্ছে। তিনি জানান, আফ্রিকার একটি

দেশে এ আলোচনা চলছে। তবে ইসরাইল সরকার নাকচ করলেও মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে চুক্তির

বিষয়বস্তুও প্রকাশ করা হয়েছে। গত সপ্তাহে লন্ডনভিত্তিক আল-হায়াত পত্রিকা জানায়, চুক্তির একটি

শর্ত অনুসারে গাজার উপকূলের তিন কিলোমিটার দূরে একটি ভাসমান বন্দরের মাধ্যমে গাজাবাসীর

জন্য মালামাল আমদানি করা যাবে। আল-রিসালাহ পত্রিকার খবরে বলা হয়, চুক্তি স্বাক্ষরিত হলে

হামাসের হাতে গত বছরের যুদ্ধে নিহত সেনাদের লাশ এবং বন্দী ইসরাইলি সেনাদের ফেরত দেবে

সশস্ত্র ইসলামপন্থী দলটি। এছাড়া আল-মাসদার পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, হামাস ইসরাইলের

অভ্যন্তরে রকেট ছুঁড়বে না এবং ভূগর্ভস্থ সুড়ঙ্গপথ তৈরি করবে না- এমন শর্তে গাজার শ্রমিকরা

ইসরাইলে প্রবেশ ও কাজ করার অনুমতি পাবে। দুই মাস যুদ্ধ শেষে গত বছরের ২৬ আগস্ট একটি

অস্থায়ী চুক্তিতে উপনীত হয় হামাস ও ইসরাইল। এর ফলে যুদ্ধের সমাপ্তি ঘটে, যে যুদ্ধে নিহত হয়

প্রায় ২২০০ ফিলিস্তিনি এবং ৭০ জনের মত ইসরাইলি সেনা। ২০০৭ সাল থেকে গাজা শাসন করছে

ইসলামপন্থী হামাস। হামাসের প্রধান খালেদ মেশাল সম্প্রতি সউদি বাদশার সাথেও বৈঠক করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত