আপডেট :

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ কয়েকশ নিহতের আশংকা

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ কয়েকশ নিহতের আশংকা

লিবিয়া উপকূলে কয়েকশ শরণার্থী নিয়ে আসা দু’টি নৌকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। যুয়ারা বন্দরের কাছে নৌকা দু’টি থেকে এখন পর্যন্ত অন্তত ২১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে কয়েকশ মানুষ সেখানে মারা গেছেন।

একটি অসমর্থিত সূত্র বলছে, একটি হাসপাতালে অন্তত একশো মরদেহ নিয়ে যাওয়া হয়েছে যাদের মধ্যে সিরিয়া, বাংলাদেশ ও সাব সাহারান আফ্রিকার দেশগুলোর নাগরিক রয়েছেন।

প্রথম যে নৌকাটি বৃহস্পতিবার সকালে সাহায্যের জন্য সংকেত দেয় সেটিতে ৫০ জনের মত শরণার্থী ছিল।

তবে ২য় যে নৌকাটি পরে ডুবে যায় সেটিতে ছিল চারশ’র মত শরণার্থী।
 
লিবিয়ার কোস্টগার্ড বলছে, সেখানে এখনো উদ্ধার অভিযান চলছে, তবে আশংকা করা হচ্ছে নৌকাতে যারা ছিলেন তাদের বেশিরভাগ মারা গেছেন।

পশ্চিম ত্রিপলির যুয়ারা এলাকার একজন বাসিন্দা বিবিসিকে বলছেন সেখানকার একটি হাসপাতালে অন্তত ১০০ টি মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।

সিরিয়া, বাংলাদেশ ও সাব-সাহারান আফ্রিকার দেশগুলো থেকে যেসব শরণার্থী আসছিল তারা এই মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন বলে জানাচ্ছেন ঐ বাসিন্দা। তবে এই তথ্যটির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি।

নৌকা দুটি থেকে অন্তত ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাতিসংঘ বলছে এ বছরে লিবিয়া থেকে ইতালির উদ্দেশে নৌকায় করে সমুদ্র পথে যাওয়ার চেষ্টা করলে এ পর্যন্ত দুই হাজার চারশ’র বেশি শরণার্থী মারা যান।

এদের অনেকেই লিবিয়ার রাজনৈতিক সংকটের কারণে মানবপাচারকারীদের সহায়তায় নৌকায় করে বিপদ সংকুল এই সমুদ্র পথে যাত্রা করছে।

বিবিসির উত্তর আফ্রিকার সংবাদদাতা রানা জাওয়াদ তিউনিস থেকে জানাচ্ছেন লিবিয়ার কোস্টগার্ডের সমুদ্রে এ ধরণের বড় মাপের উদ্ধার অভিযান পরিচালনা করার সক্ষমতা নেই।

-বিবিসি


শেয়ার করুন

পাঠকের মতামত