আপডেট :

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

আমিরাতও চায় তুর্কি ড্রোন কিনতে

আমিরাতও চায় তুর্কি ড্রোন কিনতে

সংযুক্ত আরব আমিরাতও তুরস্কের বহুল আলোচিত বায়রাক্তার টিবি২ ড্রোন কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে। ইউক্রেনসহ বিভিন্ন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই ড্রোন সংগ্রহ করার জন্য তুরস্কের সাথে দেশটি দীর্ঘ দিন ধরে আলোচনা চালাচ্ছে বলে জানা গেছে।

মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ১২০টি বায়ারাক্তার টিবি২ ড্রোন ক্রয় করতে আগ্রহ প্রকাশ করেছে।

আর এই সম্ভাব্য ক্রয়চুক্তির পরিমাণ হতে পারে দুই বিলিয়ন ডলার। চুক্তিতে গোলাবারুদ, কমান্ড, কন্ট্রোল সেন্টার ও প্রশিক্ষণের বিষয়টিও থাকবে।

খবরে বলা হয়, গত মার্চ থেকে ড্রোন কেনা নিয়ে তুরস্ক ও আমিরাতের মধ্যে আলোচনা চলছে। দুই দেশের মধ্যে বিরোধের পর আবার অর্থনৈতিক সম্পর্ক ইতিবাচক হওয়ার প্রেক্ষাপটে এই আলোচনা শুরু হয়।

গত নভেম্বরে আমিরাতি প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবঙ তারপর মধ্য ফেব্রুয়ারিতে রজব তাইয়্যিপ এরদোগানের ফিরতি সফরের পর থেকে প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে সম্পর্ক জোরদার হয়।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, ড্রোন চুক্তি সম্পন্ন হলে কিছু ড্রোন আমিরাতেও নির্মাণ করা হতে পারে।

বায়াক্তার টিবি২ ড্রোন সবচেয়ে আধুনিক বিমানবিধ্বংসী সিস্টেম এবং আধুনিক আর্টিলারি সিস্টেমের জন্য খ্যাতিমান। সিরিয়া, ইরাক, লিবিয়া, নাগার্নো-কারাবাখ ও ইউক্রেন যুদ্ধে এই ড্রোন খুবই ফলপ্রসূ বিবেচিত হয়েছে।

এখন পর্যন্ত ২৪টি দেশ তুরস্কের এই ড্রোন কেনার জন্য চুক্তি করেছে। এই ড্রোনের চাহিদা এত বেশি যে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, চুক্তির পর ড্রোন পেতে তিন বছর অপেক্ষা করতে হয়।

প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত চার শতাধিক টিবি২ ড্রোন নির্মাণ করেছে। তারা বর্তমানে বছরে ২০০ ড্রোন নির্মাণের সক্ষমতা অর্জন করেছে। তারা বছরে ৫০০ ড্রোন নির্মাণ করতে চাচ্ছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত