আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

আল আকসা ইস্যুতে ফিলিস্তিনিদের পাশে পশ্চিমতীরের খ্রিস্টান সম্প্রদায়

আল আকসা ইস্যুতে ফিলিস্তিনিদের পাশে পশ্চিমতীরের খ্রিস্টান সম্প্রদায়

জেরুজালেমে আল আকসা মসজিদ খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভরত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমতীরের খ্রিস্টান ধর্মালম্বীরা। রবিবার পশ্চিমতীরের দক্ষিণে অবস্থিত বেথেলহেমের স্থানীয় গির্জায় মুসলিম ও খ্রিস্টান ধর্মালম্বীরা বিক্ষোভ করেন।

বিক্ষোভের অংশগ্রহণকারীরা আল আকসা মসজিদে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের দাবি সম্বলিত ব্যানার নিয়ে হাজির হন।


আরব অর্থোডক্স ইয়ুথ ককাসের মুখপাত্র জালাল বারহাম জানান, স্থানীয় গির্জায় মোমবাতি হাতে আমরা দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, আল আকসা মসজিদ ও পবিত্র সেপালচার গির্জার মধ্যে কোনও পার্থক্য নেই। আল আকসার প্রবেশ পথ ও সেপালচার গির্জার প্রবেশ পথে কোনও পার্থক্য নেই।


মুখপাত্র আরও বলেন, বলতে চাই যে আমরা একই মানুষ, আমাদের ইতিহাসও এক। মুসলিম ও খ্রিস্টান; আমাদের মানুষেরা এটা মেনে নেবে না। আমরা ইসলাম ও খ্রিস্টান ধর্মের পবিত্র স্থাপনার স্বাধীনতা ও মর্যাদার জন্য লড়াই চালিয়ে যাব।


উল্লেখ্য, ইসরায়েল আল আকসা মসজিদের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর বসালে শুক্রবার থেকেই বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক দফা হামলা চালায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। টানা কয়েকদিনের সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার ইসরায়েল ঘোষণা দিয়েছে, মেটাল ডিটেক্টরের পাশাপাশি আল আকসার প্রবেশ পথে ক্যামেরা বসিয়েছে। এছাড়া গত কয়েক বছরের মধ্যে শুক্রবার জুমার নামাজে ফিলিস্তিনি তরুণদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েল।


এদিকে, আল-আকসা মসজিদকে ঘিরে ইসরায়েল-ফিলিস্তিনি সংকট নিরসনের উপায় খুঁজতে বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার এই বৈঠকের জন্য সুইডেন, মিসর ও ফ্রান্সকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের সুইডেনের উপ-রাষ্ট্রদূত কার্ল সাকু। সূত্র: মিডল ইস্ট মনিটর।

শেয়ার করুন

পাঠকের মতামত