আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নিউইয়র্ক সিটির কুইন্সে ওজনপার্ক এলাকায় ৪ অগাস্ট ভোরে এক সড়ক দুর্ঘটনায় ২৩ বছর বয়সী বাংলাদেশি সাদমান সাকিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

উডহ্যাভেন এলাকার বাসিন্দা সাকিব আমাজন ডটকমের পণ্য ডেলিভারি দেওয়ার সময় ভোর রাত ৩টা ৫৭ মিনিটে সাউথ কন্ডুইট এভিনিউতে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার সংবাদ পেয়েই টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন যে, সাকিবের হুন্ডা এ্যাকোর্ড-২০০৮ গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে।
 
রাস্তায় পড়ে রয়েছে সাকিবের নিথর দেহ। পুলিশের সঙ্গে আসা এ্যাম্বুলেন্সের প্যারামেডিক্সরা প্রাথমিক পর্যবেক্ষণেই পুলিশকে জানায় যে, সাকিব বেঁচে নেই। ১০৬ প্রেসিঙ্কটের পুলিশ অফিসার এবং নিউইয়র্ক পুলিশের দুর্ঘটনা-তদন্ত কর্মকর্তারা জানান, সাকিবের গাড়িটি এতটাই দ্রুতগামী ছিল যে, নিয়ন্ত্রণ হারানোর পর রাস্তার পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মুহূর্তেই তা দ্বিখণ্ডিত হয়েছে।

ছিন্নভিন্ন হয়েছে গাড়ির পার্টসগুলো। লিন্ডেন বুলেভার্ডের এক্সিটে সংঘটিত এই দুর্ঘটনার পর সাকিবের লাশ নিকটস্থ ফিউনারেল হোমে নেওয়ার পর তার স্বজনকে সংবাদটি জানানো হয়েছে। তার বাবার নাম ডা. মঈনউদ্দিন।

ঢাকায় জন্ম সাকিবের গ্রামের বাড়ি ছিল ফেনীতে। সাকিব ছিলেন নিউইয়র্ক সিটিতে লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র এবং ইতিমধ্যেই এসোসিয়েটস করেছিলেন। ফুলটাইম স্টুডেন্ট হলেও পার্টটাইম কাজ করছিলেন আমাজন ডটকমে। পুলিশ জানায়, এ দুর্ঘটনায় আর কেউ হতাহত হয়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত