আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

টেক্সাসে বিমান বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু

টেক্সাসে বিমান বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু

বিধ্বস্ত বিমান

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে গন্তব্যের আগে জরুরি অবতরণ করার চেষ্টা করছিল বিমানটি।


রবিবার স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে হিলটপ লেকস এয়ারপোর্টে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানে দুই নারী ও দুজন পুরুষ যাত্রী ছিলেন। তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়।

বিমানটি অস্টিন থেকে লুইসিয়ানায় যাচ্ছিল। মাঝপথে এই দুর্ঘটনা ঘটে। এটা ঠিক কোন ধরনের বিমান ছিল তা এখনো জানা যায়নি। তবে এটি এক ইঞ্জিন বিশিষ্ট পাইপার মালিবু মেরিডিয়ান ধরণের বিমান। ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে যায় উদ্ধারকারী দল।

ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড তাদের টুইটা জানায়, দুর্ঘটনার কারণ তারা অনুসন্ধান করে দেখছে।এর আগে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে আরো একটি বিমান দুর্ঘটনা ঘটে। মন্টানায় একটি ছোট বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুজনের।

সিসি লেক বিমানবন্দরের উত্তরে রাতের দিকে এই দুর্ঘটনা ঘটেছিল। পরে ভোরে কর্তৃপক্ষ ওই ভেঙে পড়া বিমানটি খুঁজে পায়।








এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত