আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নির্বাচনের আগেই বিচারপতি নিয়োগের ভোট হবে সিনেটে: মিচ ম্যাককনেল

নির্বাচনের আগেই বিচারপতি নিয়োগের ভোট হবে সিনেটে: মিচ ম্যাককনেল

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি নিয়োগের জন্য সিনেটে ভোটাভুটি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল। 

মিচ ম্যাককনেল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেন, সিনেটের রিপাবলিকানদের সবাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত প্রার্থীকে নির্বাচনের আগেই ভোট দিতে সম্মত রয়েছে। 

এদিকে, এখন পর্যন্ত কোনো মনোনয়ন চূড়ান্তই করেননি ট্রাম্প। কিন্তু সুপ্রিম কোর্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে নির্বাচনের আগেই যে কাউকে নিয়োগ দেওয়া হবে, মিচ ম্যাককনেলের বিবৃতির পর সেটি প্রায় নিশ্চিত। 

এর আগে, রিপাবলিকান পার্টির চারজন সিনেটর জানিয়েছিলেন নির্বাচনের আগে বিচারপতি নিয়োগের ভোটাভুটি হলে তাঁরা ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিবেন। এরমধ্যে দুইজন পরবর্তীতে মত পাল্টালেও এখনো দুইজন রিপাবলিকান ডেমোক্র‍্যাটদের সাথে গলা মিলিয়েই কথা বলছেন। মেইন এর সিনেটর সুসান কলিন ও আলাস্কার সিনেটর লিসা মুরকোওয়াস্কি নির্বাচনের আগে বিচারপতি নিয়োগের ব্যাপারে সম্মত হোননি। 

এদিকে সিনেটের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, রুথ বডার গিন্সবার্গের স্থলাভিষিক্ত নতুন কাউকে খুব দ্রুতই নিয়োগ দেওয়া হতে পারে। এই অনুযায়ী কমিটি কাজ করে যাচ্ছে। 

মিচ ম্যাককনেল যদিও কবে নাগাদ সিনেটে ভোট হবে সেটি উল্লেখ করেননি, তবে লিন্ডসে গ্রাহামের বিবৃতি অনুসারে আগামী সপ্তাহেই নতুন বিচারপতি নিয়োগ হতে পারে। 

নতুন বিচারপতি হিসেবে নিয়োগ পেতে পারেন রক্ষণশীল ধর্মীয় ঘরানার বিচারক এমি কোনি ব্যারেট, এমনটাই জানাচ্ছে হোয়াইট হাউজের একাধিক সূত্র। এমি কোনি ব্যারেট ক্যাথলিক খ্রিষ্টান হওয়ায় রক্ষণশীল ধার্মিকদের মধ্যে তিনি বেশ সুপরিচিত। 

এমি কোনি ব্যারেটকে যদি ট্রাম্প মনোনয়ন দেন ও সিনেটে যদি এটি পাশ হয়, তবে সুপ্রিম কোর্টে রিপাবলিকান ঘরানার বিচারপতি হবেন ছয় জন, আর ডেমোক্রেটিক ঘরানার বিচারপতি বর্তমানে রয়েছেন তিনজন। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত