আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এ সপ্তাহেই বিচারপতির নাম ঘোষণা করবেন ট্রাম্প

এ সপ্তাহেই বিচারপতির নাম ঘোষণা করবেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ বেডার গিন্সবার্গের মৃত্যুতে যে শূন্য স্থান তৈরি হয়েছে তা পূরণের জন্য তিনি শনিবার তার মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করবেন। 


ট্রাম্প টুইটারে জানান তিনি হোয়াইট হাউজে এই ঘোষণা দেবেন। এর আগে তিনি বলেছিলেন, ৫ জন রক্ষণশীল নারীকে তিনি এই পদের জন্যে বিবেচনায় রেখেছেন তাদের মধ্যে একজনকে তিনি বেছে নেবেন। সোমবার তিনি একজন সম্ভাব্য প্রার্থী, আপিল আদালতের বিচারক অ্যামি কনি ব্যারেটের সঙ্গে বৈঠক করেছেন।

এদিকে প্রেসিডেন্ট পদের জন্যে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বি প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী প্রেসিডেন্ট পদে যিনিই জয়লাভ করেন না কেন তিনি জানুয়ারী মাসে তার শপথ গ্রহণের পর সুপ্রিম কোর্টের বিচারপতি পদে মনোনয়ন দিতে পারেন।

তবে রিপাবলিকানরা আদালতের আদর্শিক ভাবে আরও রক্ষনশীল দিকে সরিয়ে নেয়ার জন্য এখন সেনেটে তাদের ৫৩-৪৭ আসনের সুবিধা নেতে চান। সুপ্রিম কোর্টে এখন রক্ষনশীল ও উদারপন্থি বিচারকের অনুপাত হচ্ছে ৫-৪ , রিপাবলিকানরা এই ব্যবধান বাড়িয়ে ৬-৩ করতে চান। 

প্রেসিডেন্ট মনোনীতের নাম ঘোষণা করলেই নিয়োগ চূড়ান্ত করতে সেনেটে ভোটাভুটি হবে। প্রথমে সিনেটের বিচারিক কমিটি ওই মনোনীতকে খতিয়ে দেখবে। পরে ভোটাভুটির জন্য ফ্লোরে তোলা হবে। নভেম্বরের নির্বাচনের আগেই ওই ভোটাভুটি আয়োজনের কথা জানিয়েছেন সেনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত