আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিউ ইয়র্কে দুর্বৃত্তের হামলায় আহত বাংলাদেশি

নিউ ইয়র্কে দুর্বৃত্তের হামলায় আহত বাংলাদেশি

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হোন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪১)। ৯ দিন হাসপাতালে চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।

গত ৫ ডিসেম্বর ভোরে কুইন্সের জ্যাকসন হাইটসে হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত আবুল কালাম আজাদের বিবৃতিতে জানা গেছে, ৫ ডিসেম্বর ভোরে কুইন্সের ৩২ এভিনিউয়ের ৭০ স্ট্রিটে গাড়ি পার্কিং করছিলেন আজাদ। এ সময় আরেকটি গাড়ি তার গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গাড়ি থেকে নেমে গাড়ির কোনো ক্ষতি হয়েছে কিনা দেখছিলেন। এমন সময় ধাক্কা দেয়া গাড়ি থেকে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তরা বের হয়ে গালি দিয়ে তার মুখে ধারালো কিছু একটা ছুড়ে মারে।

এরপর দূর্বৃত্তরা তাকে মারাত্মক মারধর করে। এতে তিনি মারাত্মক জখম হন। তার বুকের পাঁজরের ৫টি হাড় ভেঙে যায়। ঘটনাস্থলের পাশের বাসার লোকজনের সহযোগিতায় পুলিশ এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এল্মহার্স্ট হাসপাতালে ভর্তি করে।

আজাদ জানান, তার বুকের পাঁজরের ৫টি হাড় ভেঙে যাওয়ায় তাকে বড় ধরনের অপারেশন করতে হয়েছে। হামলার পর তার গাড়ির চাবি ও সামান্য কিছু ডলার খোয়া গেছে।

এলএবাংলাটাইমস/ওএম
 

শেয়ার করুন

পাঠকের মতামত