আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিউ ইয়র্কে সীমিত আকারে খুলবে স্টেডিয়াম

নিউ ইয়র্কে সীমিত আকারে খুলবে স্টেডিয়াম

ছবি: এলএবাংলাটাইমস

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে সীমিত আকারে স্টেডিয়াম ও বড় প্রাঙ্গন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

চলতি মাসের শেষে সিটি ফিল্ড এবং মেডিসন স্কয়ার গার্ডেনের মতো স্টেডিয়ামগুলো সক্ষমতার ১০ ভাগ অনুসারে খুলে দেওয়া হবে বলে জানান গভর্নর এন্ড্রু কুমো।

কর্তৃপক্ষের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, যেসব স্টেডিয়াম বা খোলা প্রাঙ্গনে অন্তত ১০ হাজার মানুষ জমায়েত হতে পারে, সেগুলোর সক্ষমতার ১০ ভাগ চালু করা হবে। এসব প্রাঙ্গনে ম্যাচ ও কনসার্ট আয়োজন করা যাবে।

ইতোমধ্যে ব্রুকলিন বারক্লেইস সেন্টার বাস্কেটবলের ম্যাচ এর জন্য খুলে দেওয়া হয়েছে৷ ব্রুকলিন নেটস ও স্যাক্রামেন্টো কিংসের মধ্যকার ম্যাচ হবে সেখানে।

তবে ইয়ানকি স্টেডিয়ামের মতো কিছু প্রাঙ্গনে টিকা কর্মসূচি চালু রয়েছে। এগুলোতে একই সাথে টিকা কার্যক্রম ও খেলা এবং কনসার্টের আয়োজন করার ব্যাপারে আলোচনায় বসবে কর্তৃপক্ষ।

এসব প্রাঙ্গনে অনুষ্ঠিত আয়োজনে অংশ নিতে হলে অবশ্যই কোভিড-১৯ এর নেগেটিভ সনদ দেখাতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে করা পরীক্ষার ফল এই ক্ষেত্রে গ্রহণ করা হবে। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি মাস্ক ব্যবহার করতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত