আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

নিউ ইয়র্কে আবাসিক ভবনে আগুন: আহত ২১

নিউ ইয়র্কে আবাসিক ভবনে আগুন: আহত ২১

ছবি: এলএবাংলাটাইমস

নিউ ইয়র্কের কুইন্সের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আট মাত্রার আগুন সতর্কতা সংকেত জারি করা হয়েছে। ৩৫০ জন ফায়ার সার্ভিস কর্মী আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউ ইয়র্কের ফায়ার ডিপার্টমেন্টের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট চিফ মিশেল গালা জানান, অন্তত ২১ জন বাসিন্দা অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছে।

আহতদের মধ্যে ১৬ জন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন, যাদের মধ্যে দুইজন পুড়ে গেছেন। এছাড়া আহত বাকি পাঁচজন সাধারণ নাগরিক। তবে এদের মধ্যে কারোরই মৃত্যুর আশঙ্কা নেই।

এই আবাসিক ভবনে ১৫০টি অ্যাপার্টমেন্টে অন্তত ৯০টি পরিবারের ২৪০ জন বাসিন্দা রয়েছে। এদের সবাইকে নিরাপদে অন্যত্র সরিয়ে আনা হয়েছে৷ রেড ক্রস ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে৷

চিফ মিশেল গালা জানান, ভবনটির ষষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এর পরে দ্রুতই আগুন ভবনটির ছাদ ও মেঝেতে ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়লে বাসিন্দারা দরজা খোলা রেখেই ভবন ছেড়ে বেরিয়ে পড়লে অন্যান্য স্থানে আগুন সহজেই ছড়ে যায়। আগুনে ভবনটির এক পাশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আগুনের প্রভাবে ধোঁয়ার কুন্ডলী জ্যাকসন হাইটসের আকাশে ছড়িয়ে যাচ্ছে৷ আগুনের সূত্রপাত হলে ভবন এবং এর আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানায় স্থানীয় বাসিন্দারা৷

আগুন নিয়ন্ত্রণে ভবনটির বাইরে থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এখনো কাজ করে যাচ্ছে৷ আগুন নিয়ন্ত্রণে এলে ভবনটির ভিতরে ঢুকে আগুনের সূত্রপাত ঘটার কারণ অনুসন্ধান করে দেখা হবে বলে জানান মিশেল গালা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত