আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে পড়ে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

নিউইয়র্কে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের নিচে পড়ে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

নিউইয়র্কের ম্যানহাটনে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনে কাটা পড়ে জিনাত হোসেন (২৪) নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ব্রুকলিনের হান্টার কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সময় বুধবার (১১ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জিনাতের সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নিতে চাইছিল ছিনতাইকারীরা। এ সময় টানাহেঁচড়ার এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে সাবওয়ে ট্রেন লাইনে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত কলেজছাত্রী নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হকের শ্যালিকার মেয়ে বলে জানা গেছে। বাবা-মাসহ ব্রুকলিনে থাকতেন জিনাত। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জগৎপুর গ্রামে। বাবার নাম আমির হোসেন।

ব্রুকলিনে নিউইয়র্ক পুলিশ বাংলাদেশি কমিউনিটিকে জানিয়েছে, স্টেশনে ছিনতাইকারীরা জিনাতের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় ট্রেনের নিচে ছিটকে পড়েন জিনাত। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

একমাত্র মেয়েকে হারিয়ে শোকে মুহ্যমান জিনাতের বাবা-মা। শোকে স্তব্ধ হয়ে উঠেছে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত