আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

পোলিও ভাইরাস: নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি

পোলিও ভাইরাস: নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি

ছবি: এলএবাংলাটাইমস

পোলিও ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় নিউ ইয়র্ক রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সম্প্রতি এই ভাইরাস শনাক্ত করা হয়েছে রাজ্যটিতে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিত্যক্ত পানির নমুনা পরীক্ষা করে দেখা গেছে নিউ ইয়র্ক ও এর সংলগ্ন ৪টি কাউন্টি পোলিও ভাইরাসের ঝুঁকিতে আছে। পোলিও'র কারণে প্যারালাইসিস হয়ে থাকে।

তবে এখন পর্যন্ত মাত্র ১জনের দেহে পোলিও শনাক্ত হয়েছে। প্রায় এক দশক পর প্রথম পোলিও শনাক্ত হয় নিউ ইয়র্কে।

১৯৫৫ সালে টিকাদান কর্মসূচির মাধ্যমে আমেরিকা থেকে পোলিও নির্মূল করা হয়। ১৯৭৯ সালে পোলিও মুক্ত দেশ বলে ঘোষণা করা হয়।

তবে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের কিছুকিছু অঞ্চলে টিকা গ্রহীতার হার খুবই কম। শুক্রবার জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি টিকাদান কর্মসূচি গতিবৃদ্ধি করার পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।

এখন পর্যন্ত পোলিওর কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি তবে টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। শিশুরা পোলিওতে বেশি আক্রান্ত হয় এবং এর ফলে মাংসপেশী পক্ষাঘাতগ্রস্থ হয়ে পরে ও শরীর দূর্বল হয়ে যায়।

বর্তমানে নিউ ইয়র্কের ৭৯ শতাংশ বাসিন্দা টিকা গ্রহণ করেছে। কর্তৃপক্ষ এটিকে ৯০ শতাংশে উন্নীত করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত