আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ওমরাহর আবেদন করতে পারবেন টিকাপ্রাপ্ত বিদেশি মুসল্লিরা

ওমরাহর আবেদন করতে পারবেন টিকাপ্রাপ্ত বিদেশি মুসল্লিরা

নভেল করোনাভাইরাসজনিত মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আজ সোমবার (৯ আগস্ট) থেকে ওমরাহ’র জন্য বিদেশি মুসল্লিদের আবেদন জমা নেবে  সৌদি আরব। তবে, শুধু কোভিড-১৯ টিকাপ্রাপ্তরাই ওমরাহ’র জন্য আবেদন করতে পারবেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি’র (এসপিএ) খবরে গতকাল রোববার এ কথা জানানো হয়।

এসপিএ জানায়, শুরুতে মাসে বিদেশ থেকে ৬০ হাজার করে ওমরাহ পালনেচ্ছুকে অনুমোদন দেওয়া হবে। পর্যায়ক্রমে এই সংখ্যা মাসে ২০ লাখে নিয়ে যাওয়া হবে।

সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আব্দুলফাত্তাহ বিন সুলাইমান মাশাত জানান, বিদেশিদের ক্ষেত্রে ওমরাহ’র আবেদনের সঙ্গে কোভিড-১৯ টিকা প্রাপ্তির সনদ যুক্ত করতে হবে। তা ছাড়া যেসব দেশে থেকে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আছে, সেসব দেশের টিকাপ্রাপ্তদের বেলায় সৌদি আরবে পৌঁছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করতে হবে।

কোভিড-১৯ মহামারির কারণে এ বছর এবং গত বছর সীমিত পরিসরে হজ পালনের সুযোগ দেওয়া হলেও বন্ধ থাকে ওমরাহ পালন। বিদেশি মুসল্লিদের হজ ও ওমরাহ পালনের মাধ্যমে স্বাভাবিক সময়ে সৌদি আরব প্রায় এক হাজার ২০০ কোটি মার্কিন ডলার আয় করে থাকে।

করোনাভাইরাসজনিত মহামারির কারণে সৌদি আরব প্রায় ১৮ মাস আগে দেশটির সীমান্ত বন্ধ করে দিয়েছিল। তবে, গত ১ আগস্ট হতে সৌদি আরব আবার বিদেশিদের ঢুকতে দিচ্ছে।

গত মাসে সৌদি আরবে হজে অংশ নিতে দেওয়া হয়েছিল  টিকার পূর্ণ ডোজ নেওয়া প্রায় ৬০ হাজার স্থানীয় বাসিন্দাকে।

মুসলমানদের মধ্যে যাদের সাধ্য আছে, তাদের পুরো জীবনে অন্তত একবার হজ পালন করতে মক্কায় যাওয়ার ধর্মীয় বিধান আছে। প্রতি বছরের একটি নির্দিষ্ট সময় হজ অনুষ্ঠিত হয়। ২০২২ সালের হজ হবে ৭ থেকে ১২ জুলাই।

তবে, ওমরাহ বছরের যেকোনো সময় পালন করা যায় এবং ওমরাহ’র সময় মক্কা ও মদিনা সফর করতে হয়। সারা বিশ্ব থেকে প্রতি বছর লাখ লাখ মুসল্লি মক্কা ও মদিনায় যান ওমরাহ পালনের জন্য।

এদিকে, এ পর্যন্ত সৌদি আরবে পাঁচ লাখ ৩২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে আট হাজার ৩০০ জনের। দেশটিতে ব্যাপকভাবে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আর

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত