আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদির

ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদির

ওমরাহ পালনে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমবার ওমরাহ পালন শেষে ১০ দিনের বিরতি দিয়ে দ্বিতীয়বার ওমরাহ পালন করা যাবে। সব বয়সীদের জন্যই নতুন এই শর্ত প্রযোজ্য হবে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবার ওমরাহ পালনের পর কেউ দ্বিতীয়বার ওমরাহ পালন করতে চাইলে নির্দিষ্ট ১০ দিনের সময় শেষে ইটমারানা বা তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দ্বিতীয় ওমরার জন্য আবেদন করতে পারবেন। ওমরাহ পালনকারীদের প্রশ্নের জবাবে দেশটির মন্ত্রণালয় এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে।

দেশটিতে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ায় বিশেষ করে করোনার নতুন ধরন ওমিক্রনের হানায় মক্কা ও মদিনায় দেশটির মন্ত্রণালয় নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে।  মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখার মত বিধিনিষেধ আরোপ করেছে দেশটির মন্ত্রণালয়।

এর আগে দেশটির এই মন্ত্রণালয় দুইবার ওমরাহ পালনের ক্ষেত্রে ১৫ দিনের বিরতির নির্দেশনা দেয়। তবে তা গতবছরের অক্টোবরে বাতিল করা হয়।  

সৌদিতে করোনা শুরুর পর এ পর্যন্ত পাঁচ লাখ ৫৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৮ হাজার ৮৭৪ জনের বেশি।

নতুন করে করোনার সংক্রমণ বাড়ায় গত রবিবার দেশটির সরকার ঘোষণা করে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে দোকানপাট, শপিং সেন্টার এবং রেস্তোরাঁয় যেতে চাইলে সব সৌদি নাগরিক কিংবা সে দেশে বসবাসকারী ও দর্শনার্থীকে কোভিড বুস্টারের সনদ দেখাতে হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আর

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত