আপডেট :

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

সুন্নাহ কেন মানব?

সুন্নাহ কেন মানব?

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার পক্ষ থেকে পুরো মানবজাতির জন্য কুরআন একটি নিয়ামত ও রহমতস্বরূপ। সেই কুরআনের নির্দেশ-‘নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সা:-এর মধ্যে রয়েছে উত্তম অনুপম আদর্শ।’ (সূরা আহজাব-২১)
ইমাম বায়হাকি তার ‘আল মুদখালুস সগির’ গ্রন্থে শবিব ইবনু ফুজালাহ মাক্কি থেকে বর্ণনা করেন, একদিন প্রখ্যাত সাহাবি ইমরন ইবনু হুসায়ন রা: (৫২ হি.) শাফাআতের বর্ণনা করেন। তখন এক ব্যক্তি বলেন, হে আবু নুজায়দ! আপনি আমাদের সামনে এমন সব হাদিস বর্ণনা করেছেন, যার মূল আমরা কুরআনে পাইনি। এ কথা শুনে তিনি রেগে উঠলেন এবং লোকটিকে বললেন, তুমি কি কুরআন পড়েছ? সে বলল, হ্যাঁ। এবার তিনি বললেন, তুমি কি কুরআনে ইশার সালাত চার রাকাত (ফরজ) পেয়েছ এবং মাগরিবের তিন রাকাত ও ফজর এ দুই রাকাত, আর জুুহরে চার রাকাত এবং আসর সালাতে চার রাকাত ফরজ পেয়েছ? সে বলল, না। তখন তিনি বললেন, তাহলে তোমরা ওই সব রাকাতের বর্ণনা কার কাছ থেকে পেলে? তোমরা কি তা আমাদের কাছ থেকে শেখোনি? আর আমরা কী তা রাসূলুল্লাহ সা:-এর কাছ থেকে শিখিনি?
সুতরাং, ওই বর্ণনা থেকে আমরা এটি উপলব্ধি করতে পারি এবং বাস্তবেও লক্ষ করি যে- প্রয়োগ ও পদ্ধতির বিষয়ে কুরআনে বিস্তারিত বিবরণ নেই, সে জন্য আমাদের ফিরে যেতে হবে কুরআনের প্রয়োগ তথা রাসূলুল্লাহ সা:-এর জীবন পদ্ধতির দিকে।
বর্তমানে অনেকেই হাদিস বাদ দিয়ে শুধু কুরআন অধ্যয়নের পক্ষে যুক্তি দেন। কিন্তু এরা কি আদৌ জ্ঞানী? কুরআন বোঝার জন্য হাদিসের গুরুত্ব ও অপরিহার্যতা প্রমাণের জন্য উমর ফারুক রা: বলেন, অতি শিগগির একটি সম্প্রদায় আসবে যারা কুরআনের বহু অর্থবোধক আয়াত দিয়ে তোমাদের সাথে তর্ক করবে, তখন তোমরা হাদিস দিয়েই তাদের পাকড়াও করবে। কারণ সুন্নাহ তথা হাদিসওয়ালারাই আল্লাহর কিতাবের বেশি জ্ঞানী।’ (আল মিজানুল কুবরা) শুধু তাই নয়, ইমাম আবু হানিফা রহ. (মৃত ১৫০ হিজরি) বলেন, যদি সুন্নাহ না থাকত, তাহলে আমাদের মধ্যে কেউই কুরআন বুঝতে পারত না।’ (আল মিজানুল কুবরা)
তবে যারা হাদিস না মানার পক্ষে যুক্তি দেখান যে, কুরআন নিয়ে বিতর্ক নেই কিন্তু হাদিস নিয়ে বিতর্ক আছে। কোনোটি সহিহ, কোনোটি হাসান, কোনোটি জয়িফ, কোনোটি মাওজু, কোনোটি হাদিসে কুদসি তো কোনোটি মুত্তাফাক আলাইহি। সুতরাং, এত বিতর্কের দরকার নেই, হাদিস মানব না। তাদের উদ্দেশে বলব; দেখুন-ইখতিলাফ থাকবে; কিন্তু উত্তেজিত হওয়া যাবে না। কারণ আমরাই হাদিস থেকে জানি- রাগী মানুষই সবচেয়ে দুর্বল। তাই সহনশীল হয়ে আমল করতে হবে। আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান বের করতে কুরআন-হাদিস নিয়ে গবেষণা করতে হবে। বিভিন্ন ইমামের বিভিন্ন হাদিসের কিতাব পড়তে হবে, কারণ এক কিতাবেই সব নেই। আমাদের অধ্যয়ন করতে হবে রিজাল শাস্ত্র। যেখানে হাদিসকে বিকৃতির হাত থেকে রক্ষা করতে সানাদ (ধারা) ও মাতান (শব্দসমষ্টি) পরীক্ষার উপায় বের করা হয়েছে। সুতরাং, এগুলো যাচাই-বাছাই করতে হবে। লক্ষণীয়- হাদিস থেকেই ইসলামী আইনের ভিত্তি তথা উসুলুল ফিকহের উদ্ভাবন। তা না হলে, বিভিন্ন মাসলা-মাসায়েল ও শাস্তির বিধান আমরা জানতাম কোত্থেকে?
তা ছাড়া, হাদিস মানার সর্বশেষ যুক্তি হলো- আল্লাহ তায়ালা বলেছেন, ‘রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো।’ (সূরা হাশর-৭) সুতরাং, আল্লাহর নির্দেশ মান্য করে কল্যাণকর ও সহজ সমাজব্যবস্থার জন্য হাদিস মানা জরুরি।

শেয়ার করুন

পাঠকের মতামত