আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

আল্লাহর পথে দাওয়াতের গুরুত্ব

আল্লাহর পথে দাওয়াতের গুরুত্ব

ছবি: এলএবাংলাটাইমস

আল্লাহর বাণী ও রাসূল (সা.) এর হাদিস, ইসলামের কথা পৌঁছে দেওয়াই হলো দাওয়াতে তাবলিগ। তাবলিগ নানাভাবে করা যায়। তাবলিগের পথ ও পদ্ধতির মাপকাঠি হলো শরিয়তের মৌলিক নীতির ওপর থেকে যে কোনো পন্থা অবলম্বন করা যাবে।

সময়, যুগ, ব্যক্তি, স্থান হিসাবে দাওয়াতের কর্মপন্থা পরিবর্তনশীল। আল্লাহর রাসূল (সা.) বলেছেন, তোমরা একটি আয়াত জানলেও তা অন্যের কাছে পৌঁছে দাও। এ পৌঁছানো হতে পারে-বলার মাধ্যমে, লিখার মাধ্যমে, শিখানোর মাধ্যমে, যুক্তি ও তর্কের মাধ্যমে, ব্যক্তিগত, দলবদ্ধ ইত্যাদি নানা পন্থায়। রাসূল (সা.) বিভিন্নভাবে দাওয়াত দিয়েছেন।হুজুর (সা.) বিভিন্ন জায়গায় চিঠির মাধ্যমে তাবলিগ করেছেন। দাওয়াত দিয়েছেন।

আল্লাহ বলেন, তিনিই উম্মিদের মধ্য থেকে একজনকে রাসূল হিসাবে পাঠিয়েছেন, যিনি তাদের কাছে তার আয়াতগুলো পাঠ করেন, তাদের পবিত্র করেন এবং কিতাব ও হিকমতের শিক্ষা দান করেন। যদিও ইতঃপূর্বে তারা স্পষ্ট গুমরাহিতে লিপ্ত ছিল। আল্লাহতায়ালা বলেন, পড় তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড হতে। পড়ো! তোমার পালনকর্তা অতি সম্মানিত। যিনি কলমের মাধ্যমে শিক্ষা দান করেছেন।

রাসূল (সা.) প্রথমে একাকী দাওয়াত দিয়েছেন। প্রত্যেক নবি প্রথমে একাকী দাওয়াত দিয়েছেন। সাহাবায়ে কেরাম (রা.) হজরত আবুবকর (রা) থেকে শুরু করে প্রত্যেক সাহাবি একাকীভাবে দাওয়াত দিয়েছেন। পরে দলবদ্ধভাবেও দাওয়াত দিয়েছেন।

আল্লাহতায়ালা বলেন, হে নবি আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষীরূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে আল্লাহর অনুমতিক্রমে তার দিকে দাওয়াতদাতা ও সমুজ্জ্বল প্রদীপরূপে।আল্লাহতায়ালা, মূসা (আ.) ও হারুন (আ.) কে একসঙ্গে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। তেমনি তিনজন নবিকেও একসঙ্গে পাঠিয়েছেন সঙ্গে সাধারণ লোকও যুক্ত হয়ে চারজন হয়েছে। সাহাবায়ে কেরামও কখনো একা, কখনো সম্মিলিত দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলেন, আমি তাদের কাছে দুজন রাসূল প্রেরণ করেছিলাম। অতঃপর ওরা তাদের মিথ্যা প্রতিপন্ন করল। তখন আমি তাদের শক্তিশালী করলাম তৃতীয় একজনের মাধ্যমে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত