আপডেট :

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

বিভিন্ন দেশে ঈদ উদযাপনের রেওয়াজ

বিভিন্ন দেশে ঈদ উদযাপনের রেওয়াজ

ছবি: এলএবাংলাটাইমস

হাসি-আনন্দ, খুশিতে ভরা ঈদ আসে বছর ঘুরে প্রতিবার। কিন্তু এই আনন্দ কখনও পুরনো হয় না। বরং শাওয়াল মাসের প্রথম এই দিনটিকে ঘিরে থাকে প্রতীক্ষা। রোজা এলেই শুরু হয় দিন গণনা। সেই অপেক্ষার দিন ফুরায় এক মাস পর। দীর্ঘ একমাস রোজা বা সংযম পালনের পর ঈদ সবার জন্য নিয়ে আসে খুশির বার্তা। তবে বিভিন্ন দেশে ইদ উদযাপনের রেওয়াজে রয়েছে পার্থক্য।

ঈদের সময় তুরস্কের লোকেরা অন্যান্য দেশের মুসলিমদের মতোই একজন আরেকজনের বাসায় বেড়াতে যান। এ সময় ছোটরা বড়দের আশীর্বাদ লাভের আশায় তাদের হাতে চুমু খায়। সেখানকার রীতি অনুযায়ী ছোটরা হাতে চুমু খেলে তাদের টাকা-পয়সা বা উপহারসামগ্রী দিতে হয়। এ দিন তারা শুধু মিষ্টি জাতীয় খাবার দিয়ে সবাইকে আপ্যায়ন করে।

কুয়েতে দুই ঈদের পাশাপাশি নবীর জন্ম এবং মৃত্যুদিনগুলোকেই জাতীয়ভাবে পালন করা হয়। সাধারণ আনুষ্ঠানিকতার পাশাপাশি এ দেশের মানুষ ঈদের দিন ভেড়ার মাংস দিয়ে ভোজের আয়োজন করে। পুরুষরা বিশেষ ধরনের তলোয়ার নৃত্য বা আর্ধা প্রদর্শন করে।

ইরানে শিয়া প্রাধান্য থাকায় ঈদের চিত্রটা একটু অন্যরকম। এখানে অনেকটা অনাড়ম্বরভাবেই ঈদ-উল ফিতর পালন করা হয়। তাদের মতে এই ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দান। তাই অভাবগ্রস্তদের মধ্যে তারা খাবারদাবার বিতরণ করেন। খাবারের মেনুতে থাকে কাবাব, ভাত, গ্রিল করা টমেটো, বিভিন্ন সবজি আর দই।

মালয়েশিয়ানরা ঈদের বিশেষ খাবার হিসেবে বাঁশের কোটরে ভাত রান্না করে। একে ‘লেম্যাঙ’ বলে। নারকেল গাছের পাতা দিয়ে পাত্র তৈরি করে ভাত রান্না করে তারা। এটিকে বলে কেটুপাট। বন্ধুবান্ধব এবং পরিবারের অন্যদের নিয়ে তারা এই খাবারটি মাংস, তরকারিসহ খেয়ে থাকেন। জর্ডানে তিন দিন ধরে মুসলিমরা তাদের আত্মীয়স্বজনের বাড়িতে ঘুরে বেড়ান। এ সময় মহিলারা খেজুর থেকে বিভিন্ন ধরনের খাবার তৈরি করেন। এ ছাড়াও জর্ডানের ঈদ আতিথেয়তায় অন্যতম উপাদান হচ্ছে অ্যারাবিক কফি এবং চকোলেট।

পশ্চিমা দেশগুলোতে ঈদ উদযাপনের চিত্র একটু অন্যরকম।সেখানে মুসলিম আধিপত্য না থাকায় ঈদ অনেকটা অনাড়ম্বরভাবে পালিত হয়। তবে সব জায়গাতেই মুসলমানরা একত্রিত হয়ে নামাজ আদায়ের পর শুভেচ্ছা বিনিময় করে। যেমন অস্ট্রেলিয়ার সিডনিতে ঈদ উপলক্ষে বিশাল এক জনসমাগম হয়। এরপর চলে বিশাল ভোজ। মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান, ইনডিয়ান, পাকিস্তানি আর বাংলাদেশি খাবারের লোভে অনেকেই সেখানে এই দিনে জড়ো হন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত