আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

রমজানের কাজা রোজা আদায় করার উপায়

রমজানের কাজা রোজা আদায় করার উপায়

ছবি: এলএবাংলাটাইমস

এইতো পবিত্র রমজান মাস আমাদের থেকে চলে গেল। রমজানের রোজা রাখা ফরজ। রমজানের রোজা কোন কোন অবস্থায় কাজা করা যায়, আবার কাজা কখন, কীভাবে আদায় করতে হয় এ সম্পর্কে আমরা অনেকে তেমন কিছুই জানি না।

বিভিন্ন অপারগতা কিংবা অজুহাতে (ওজর) রমজানের রোজা কাজা করা হয়। তবে সেই কাজা রোজাগুলো পরবর্তী সময়ে আদায় করে নিতে হয়। না হলে ফরজ আমল ত্যাগের গুনাহ হবে।

প্রথমেই জেনে নেওয়া যাক, যেসব ওজর ও অপারগতার কারণে রোজা কাজা করা যায়। মনে রাখতে হবে, এসব রোজা মাফ হওয়ার নয়। তাই অপারগতা দূর হয়ে যাওয়ার পর সেটার কাজা আদায় করা ফরজ। অবশ্যই এক রমজানের রোজার কাজা পরবর্তী রমজানের আগেই পূরণ করতে হবে। শরিয়তে কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিনা কারণে রোজা ভঙ্গ করলে অবশ্যই কাজা-কাফফারা উভয়ই আদায় করা ওয়াজিব। যতটি রোজা ভঙ্গ হবে, ততটি রোজা আদায় করতে হবে। কাজা রোজা একটির পরিবর্তে একটি, অর্থাত্ রোজার কাজা হিসেবে শুধু একটি রোজাই যথেষ্ট।

কাফফারা আদায় করার তিনটি বিধান রয়েছে। একটি রোজা ভঙ্গের জন্য একাধারে ৬০টি রোজা রাখতে হবে। কাফফারা আদায়ের সময় ধারাবাহিকভাবে ৬০টি রোজার মাঝে কোনো একটি ভঙ্গ হলে আবার নতুন করে শুরু করতে হবে। যদি কারও জন্য ৬০টি রোজা পালন সম্ভব না হয়, তাহলে সে ৬০ জন মিসকিনকে দুই বেলা খাবার দেবে।

অন্যদিকে কেউ অসুস্থতাজনিত কারণে রোজা রাখার ক্ষমতা না থাকলে ৬০ জন ফকির, মিসকিন, গরিব বা অসহায়কে প্রতিদিন দুই বেলা পেটভরে খাবার খাওয়াতে হবে। গোলাম বা দাসী মুক্ত করতে হবে ইত্যাদি।

রমজানের রোজা একটি ফরজ ইবাদত। তাই সঠিক পদ্ধতি অনুযায়ী রোজার কাজা আদায় করতে হবে। আর যেসব ছোটখাটো কিছু ভুল থেকে শুরু করে বড় বড় কিছু কাজের কারণে রোজা মাকরুহ হয়ে যায় ও তার পবিত্রতাও নষ্ট হয়, সেগুলো থেকে আমরা ভবিষ্যতে সর্বোচ্চ সচেতনতার সঙ্গে বিরত থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত