আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

পূর্ব এশিয়ার অনেকেই কেন ধর্মবিশ্বাস পরিবর্তন করছে

পূর্ব এশিয়ার অনেকেই কেন ধর্মবিশ্বাস পরিবর্তন করছে

ছবি: এলএবাংলাটাইমস

দক্ষিণ কোরিয়ার একটি খ্রিস্টান বাড়িতে বেড়ে উঠেছিল জুন। কিন্তু দেশটির অনেকের মতো তার ধর্মীয় বিশ্বাসও এখন ছোটবেলার চেয়ে অনেক আলাদা। সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কিনা সেটি নিয়ে তার মনে সন্দেহ আছে।

আমি জানি না সেখানে কী আছে। সৃষ্টিকর্তার অস্তিত্ব থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তবে অতিপ্রাকৃত কিছু আছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ফোনে বলছিলেন জুন।

জুনের বাবা-মা এখনও খ্রিস্টান ধর্ম পালন করেন। সেজন্য জুন বলেন,তার বাবা-মা যদি জানতে পারেন যে তিনি আর ধর্মে বিশ্বাসী নন, তাহলে তারা “ভীষণ কষ্ট” পাবেন। জুন তার বাবা-মাকে কষ্ট দিতে চান না।

জুনের এই অনুভব যে কতটা বাস্তব, তার প্রমাণ মেলে যুক্তরাষ্ট্রের জনমত জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান পিউ রিচার্স সেন্টারের সাম্প্রতিক জরিপেও। জরিপের ফলাফলে দেখা যায়, পূর্ব এশিয়ার দেশগুলোতে ধর্ম ত্যাগ ও পরিবর্তন করা মানুষের হার সবচেয়ে বেশি।

১০ হাজারেরও বেশি লোককে তাদের বিশ্বাস সম্পর্কে জিজ্ঞাসা করা হয় এবং তাদের অনেকেই বলেন, তারা যে ধর্ম বিশ্বাস নিয়ে বড় হলেও এখন তারা আলাদা ধর্মীয় পরিচয় ধারণ করে।

হংকং ও দক্ষিণ কোরিয়া এই তালিকার শীর্ষে রয়েছে। জরিপে প্রতিটি দেশের ৫৩ শতাংশ উত্তরদাতা বলেছেন যে তারা তাদের ধর্মকে সম্পূর্ণভাবে বাদ দেওয়াসসহ তাদের ধর্মীয় পরিচয় পরিবর্তন করেছেন।

তাইওয়ানে ৪২ শতাংশ লোক তাদের ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করেছিল এবং জাপানে এই হার ছিল ৩২ শতাংশ।

এবারের জরিপ ফলাফলকে ২০১৭ সালে ইউরোপের ওপর করা জরিপের সাথে তুলনা করলে দেখা যায় যে ঐসময় এমন কোনও দেশ খুঁজে পাওয়া যায়নি, যেখানে ধর্ম পরিবর্তনের হার ৪০ শতাংশ অতিক্রম করেছে।

''ঐতিহাসিকভাবে বলতে গেলে ,পূর্ব এশিয়ার দেশগুলোতে কোন একটি ধর্মের লোক যে শুধু সে ধর্মেই বিশ্বাস করে বিষয়টি সেরকম নয়। আপনি যদি তাওবাদি হন, তবে এর অর্থ এই নয় যে আপনি একই সাথে বৌদ্ধ বা কনফুসিয়ান হতে পারবেন না"।

ধর্মের বিষয়টি পাশ্চাত্যে যেভাবে পরিষ্কার চিহ্নিত করা যায়, পূর্ব এশিয়ার ক্ষেত্রে বিষয়টি সেরকম পরিষ্কারভাবে চিহ্নিত করা যায়না। আজ আমরা ধর্মের যে ধারণাটি বুঝি, ১৯ শতকে পাশ্চাত্যের সাথে যোগাযোগ এবং মিথস্ক্রিয়া বৃদ্ধির পর তা পূর্ব এশিয়ায় বিস্তার লাভ করেছিল। এবং, একইসাথে একাধিক পরিচয় এবং ঐতিহ্যকে ধারণ করতে সক্ষম হওয়া বিষয়টি আসলে এই অঞ্চল থেকে কখনও হারিয়ে যায়নি, ডা. কু বলেন।

তিনি নিজেও এই বিষয়টি সম্বন্ধে নিজের বাড়ি থেকেই প্রথম পরিচিত হয়েছিলেন। ডা. কু বলেন, তার মা বিভিন্ন অনুষ্ঠানে তার ধর্মীয় অনুষঙ্গ পরিবর্তন করেছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত