আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস রমজান

মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস রমজান

বিশ্বের কোটি কোটি মুসলমানের জন্য সবচেয়ে পবিত্র মাস রমজান৷ এই মাসে ধর্মীয় প্রথা অনুযায়ী আত্মশুদ্ধির আশায় রোজা রাখেন অনেক ধর্মপ্রাণ মুসলমান৷ চলুন মাসটি পালন করার কিছু প্রথা এবং আচার সম্পর্কে জেনে নেই৷

প্রতি বছর রমজান মাসে লাখ লাখ মুসলমান সারাদিন উপাস থেকে রোজা রাখেন, প্রার্থণা করেন এবং যাকাত প্রদান করেন৷ মুসলমানের এই পবিত্র মাসটি শুরু হয় চাঁদ দেখার মাধ্যমে৷

চাঁদ দেখা

বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার ভিত্তিতে রোজার মাস ঘোষণা করেন৷ কিছু পর্যবেক্ষক চাঁদ খুঁজে পেতে টেলিস্কোপ ব্যবহার করলেও অনেকেই খোলা চোখে চাঁদ খুঁজতে পছন্দ করেন৷ আর এভাবে রোজার মাস শুরু হয় বলে দেশভেদে রোজা শুরুর দিন ভিন্ন হতে পারে৷

প্রার্থনা

রমজান মাসে শুধু উপবাসই নয়, নিয়মিত প্রার্থনাকেও এর মূল ভিত্তি বিবেচনা করা হয়৷ রোজার মাসে এশার জামাতের সময় বিশেষ তারাবিহ নামাজ পরার নিয়ম রয়েছে৷ মুসলিম দেশগুলোতে মুসলমানরা রোজার মাসে সাধারণত স্থানীয় মসজিদে সমবেত হয়ে বিশেষ প্রার্থনা আদায় করেন৷

কোরআন তেলওয়াত

রোজার মাসে আত্মশুদ্ধির উদ্দেশ্যে সারাদিন উপবাস করা হয়৷ তবে এ সময় অনেকে পবিত্র কোরআন তেলওয়াতও করেন৷ রমজান মাসে মহানবি মোহাম্মদের উপর কোরআন নাজিল হয়েছিল বলে বিশ্বাস করা হয়৷

স্থানীয় প্রথা

রমজান মাসে রোজা রাখা এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রমের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকলেও স্থানীয় পর্যায়ে আরো উদ্যোগ নেয়া হয়৷ যেমন, সারায়েভোতে ইফতারের সময় হয়েছে বোঝাতে প্রতিদিন কামান দাগা হয়৷ মিশরে সাজানো লণ্ঠন প্রদর্শন রমজানের ঐতিহ্যের অংশ৷

ইফতার

পানি এবং কোনো প্রকার খাদ্য ছাড়া সারাদিন কাটানোর পর সূর্যাস্তের পর মাগরিবের সময় অনেক মুসলমান খেজুর দিয়ে ইফতার করেন৷ এটা বিশ্বাস করা হয় যে, মহানবি মোহাম্মদও এভাবে ইফতার করতেন৷ ইফতারের সময় দেশভেদে আরো অনেক খাবার খাওয়া হয়৷ বাংলাদেশে অনেক মসজিদেও ইফতারের বিশেষ আয়োজন করা হয়৷

ঈদ উল ফিতর

রমজানের মাসের শেষে চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উল ফিতর উদযাপন করা হয়৷ ঈদের আগে প্রিয়জনকে উপহার দেয়ার প্রথা রয়েছে, তেমনি ঈদের দিনেও মুসলমানরা তাদের বন্ধু-বান্ধবদের নিজেদের বাড়িতে দাওয়াত করেন৷ মুসলমানদের সবচেয়ে বড় দু’টি ধর্মীয় উৎসবের একটি ঈদ উল ফিতর৷


এলএবাংলাটাইমস/আইএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত