আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বিসিবির কেন্দ্রীয় চুক্তি নিয়ে অসন্তোষ

বিসিবির কেন্দ্রীয় চুক্তি নিয়ে অসন্তোষ

জাতীয় লিগের বেতনভুক্ত ১০০ ক্রিকেটারের তালিকায় রাখা হয়নি আল আমিন জুনিয়রকে। ৩১ বছর বয়সী এ ক্রিকেটার চুক্তি থেকে বাদ পড়ার কারণ বুঝতে পারছেন না। এক সাবেক ক্রিকেটারের পরামর্শে সাবেক নির্বাচক হান্নান সরকারের কাছে বাদ পড়ার কারণটা জানতে চান আল আমিন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ মিলিয়ে একটা ব্যাখ্যা দেন তিনি। সব শুনে আল আমিন উদাস দৃষ্টিতে দূরে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। এর পর চলে গেলেন একাডেমি মাঠে অনুশীলনের জন্য।

প্রথম শ্রেণির ক্রিকেটারদের চেয়েও বেশি হতাশ কেন্দ্রীয় চুক্তি পাওয়া কয়েকজন ক্রিকেটার। সৌম্য সরকার যেমন হতাশ হয়েছেন নিজেকে ‘সি’ গ্রেডে দেখে। মন খারাপ জাকের আলীরও। শামীম হোসেন পাটোয়ারিকে ভবিষ্যৎ বিবেচনায় রাখা হয়নি। কারও কারও মতে এবারের কেন্দ্রীয় চুক্তি বৈষম্যমূলক।

বিসিবির কেন্দ্রীয় চুক্তির একটি কাঠামো ছিল। বর্তমান পারফরম্যান্স ও ভবিষ্যৎ মাথায় রেখে মার্কিং করে কেন্দ্রীয় চুক্তির তালিকা করা হতো পয়েন্টের ভিত্তিতে। বর্তমান নির্বাচক কমিটি বৈজ্ঞানিক সে পদ্ধতি অনুসরণ করেনি।

গাজী আশরাফ হোসেন লিপু নিজেদের মতামতের ভিত্তিতে ক্রিকেটারদের ক্যাটেগরি নির্ধারণ করেছেন বলে অভিযোগ। কেন্দ্রীয় চুক্তিতে থাকা এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পেস বোলারদের মূল্যায়ন করছে, সেটা খুবই ভালো। কারণ তারা সব ম্যাচ খেলার সুযোগ পাবে না। তাদের ভালো গ্রেডে রাখা নিয়ে কোনো আপত্তি নেই। সমস্যা হলো কেউ কেউ জাতীয় দলকে ভালো সার্ভিস দেওয়ার পরও তাদের নিচের গ্রেডে রাখা হয়েছে। এটা তো বৈষম্য তৈরি করবে।’

এই অভিযোগের ব্যাপারে জানার চেষ্টা করেও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে ফোনে পাওয়া যায়নি। নির্বাচক আব্দুর রাজ্জাকও ফোন ধরেননি। কিন্তু হান্নান সরকার একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন এভাবে, ‘এ চুক্তিতে আমার স্বাক্ষর আছে। দেশের ক্রিকেটের স্বার্থের কথা বিবেচনা করে গ্রেডিং করা হয়েছে। নাহিদ রানা দেশের সেরা একজন ফাস্ট বোলার। সে তিন সংস্করণে খেলবে। এই কারণে তাকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।’

নাহিদ রানা টেস্ট ও ওয়ানডে খেলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ দলে থাকলেও অভিষেক হয়নি। তাঁর তুলনায় জাকের আলীর পয়েন্ট বেশি হওয়ার কথা। তিন সংস্করণে খেলা উইকেটরক্ষক এ ব্যাটারের পারফরম্যান্সও ভালো।

লিপুদের নির্বাচিত জাতীয় দল যে বর্তমানে ভালো ক্রিকেট খেলছে না, তা ফলের দিকে তাকালেই বোঝা যায়। পারফরম্যান্সের দোহাই দিয়ে অভিজ্ঞ লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে ভালো করতে পারছে না লিপুর নির্বাচিত দল। আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ৫০ ওভারের খেলায়। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে একটি টেস্ট জিতেছে ও লিটনের নেতৃত্বে টি২০ সিরিজ।

এই পরিস্থিতিতে ২০২৬ সালের টি২০ আর ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে বিসিবি যখন জাতীয় দল গড়ার পরিকল্পনা বা গাইডলাইন তৈরি করার উদ্যোগ নিয়েছে, সে মুহূর্তে কেন্দ্রীয় চুক্তি জাতীয় দল নির্বাচক প্যানেলের পছন্দে হয়েছে বলে অভিযোগ।

সাবেক এক নির্বাচক জানান, ‘এখন থেকে নির্বাচকদের সমীহ করে চলতে হবে  ক্রিকেটারদের। কারণ কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার নির্বাচিত হবেন নির্বাচকদের পছন্দে; এবার যেটা হয়েছে। আগের গাইডলাইন ফেলে দিয়ে তারা নিজেরা যাকে যেখানে নেবেন বলে ঠিক করেছেন, তারই প্রতিফলন ঘটেছে গ্রেডিংয়ে।’ এ অভিযোগের সত্যতাও যাচাই করা যায়নি নির্বাচকরা ফোন না ধরায়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত