আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

২০০৫ সাল থেকে এশিয়ার অনূর্ধ্ব-১৬ বছর বয়সী মেয়েদের নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আয়োজন করে আসছে ‘এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ’।

 এ পর্যন্ত এই টুর্নামেন্টের ছয়টি আসর অনুষ্ঠিত হয়েছে। তাতে একবারও বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা দল মূলপর্বে খেলতে পারেনি।

 তবে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের সপ্তম আসরের টিকিট পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

 এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ-২০১৭ এর বাছাইপর্বে ‘সি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে খেলা নিশ্চিত করেছে কৃষ্ণা রানী-মার্জিয়ারা। পাশাপাশি গড়েছে ইতিহাস। কারণ, এর আগে কখনো বাংলাদেশের মেয়েরা এই টুর্নামেন্টের মূলপর্বে খেলতে পারেনি।

 চারটি (এ, বি, সি ও ডি) গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন দলের সঙ্গে লড়াই করবে গেল বছরের (২০১৫) চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার-আপ জাপান, তৃতীয় স্থানধারী চীন ও চতুর্থ স্থানধারী থাইল্যান্ড। বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তাদের সঙ্গে ইতিমধ্যে মূলপর্বে নাম লিখিয়েছে অস্ট্রেলিয়া (‘ডি’ গ্রুপ) ও বাংলাদেশ (‘সি’ গ্রুপ)। আরো দুটি দল আসবে ‘এ’ ও ‘বি’ গ্রুপ থেকে।


বাংলাদেশের অবশ্য এখনো একটি ম্যাচ বাকি রয়েছে। আগামী সোমবার ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা।

 শক্তিশালী ইরান ও চাইনিজ তাইপেকে হারানোয় শেষ ম্যাচে বাংলাদেশ যদি হেরেও যায় তারপরও হেড টু হেড এবং গোল ব্যবধানে এগিয়ে থেকে মূলপর্বে যাবে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ইরানকে হারায় ৩-০ গোলে। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে হারায় ৫-০ গোলে। আর তৃতীয় ম্যাচে কিরগিজস্তানকে গোলবন্যায় ভাসায় (১০-০)। আর আজ শনিবার অলিখিত ফাইনালে শক্তিশালী চাইনিজ তাইপেকে হারায় ৪-২ গোলের ব্যবধানে।

 উল্লেখ্য, গেল পাঁচ আসরের তিনটি শিরোপা জিতেছে জাপান অনূর্ধ্ব-১৬ মহিলা দল। দুইবার জিতেছে উত্তর কোরিয়া দল। এবার ভিন্ন কোনো দল এই টুর্নামেন্টের শিরোপা জিতে কিনা দেখার বিষয়। তবে সেটার জন্য অপেক্ষা করতে হবে আরো একটি বছর।

শেয়ার করুন

পাঠকের মতামত