আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

এশিয়ার ফুটবলে নতুন করে বর্ষপঞ্জি সাজিয়েছে এএফসি

এশিয়ার ফুটবলে নতুন করে বর্ষপঞ্জি সাজিয়েছে এএফসি

এশিয়ার ফুটবলে নতুন করে বর্ষপঞ্জি সাজিয়েছে এএফসি। দুদিন আগে থাইল্যান্ডে হওয়া এএফসির সভায় নতুন পরিকল্পনা অনুমোদন হয়েছে। ক্লাব ফুটবলের জন্য তিনটা টুর্নামেন্ট নির্ধারণ করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এএফসি। প্রথমটি হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স এলিট লিগ, দ্বিতীয়টি হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু, শেষ লিগ অর্থাৎ সবচেয়ে নিচের স্তরের নতুন টুর্নামেন্টের নাম হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ। বাংলাদেশের ক্লাব খেলবে এএফসি চ্যালেঞ্জ লিগে। প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলবে বসুন্ধরা কিংস, থার্ড গ্রেডের টুর্নামেন্ট। 


আন্তর্জাতিক ক্লাব ফুটবলে কিংসের পারফরম্যান্স ভালো না বলে ক্লাব র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৫। এএফসির টুর্নামেন্টে যদি বসুন্ধরা কিংস ভালো পারফরম্যান্স করত তাহলে র‍্যাংকিং আরও ওপরে থাকত এবং বসুন্ধরা কিংস হয়তো সরাসরি খেলা সুযোগ পেত। ভারতের একটা ক্লাব সরাসরি খেলার সুযোগ পেয়েছে। আর দ্বিতীয় ক্লাবটিকে বাছাই খেলতে হবে। তারা দুইটা কোটা পেয়েছে। বাংলাদেশ পেয়েছে ১টি।


 
বাফুফের কম্পিটিশন ম্যানেজার জাবের বিন আনসারী জানিয়েছেন, আবাহনীর ভালো পারফরম্যান্সের কারণে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন্স লিগের বাছাইয়ে খেলেছিল। তারা যদি ভালো পারফরম্যান্স করত তাহলে এখন র‍্যাংকিংয়েও ওপরে থাকত এবং হয়তো বাছাই খেলতে হতো না।’

এএফসির চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস সরাসরি খেলতে পারবে না। এখানেও কিংসকে বাছাই খেলে আসতে হবে। বাছাইয়ে টিকলে থার্ড গ্রেডের টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। এর আগে আবাহনী ইন্টারজোনাল সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল বলে র‍্যাংকিং ভালো ছিল। সেই সুবাদে গত মৌসুমে বসুন্ধরা কিংস এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই খেলার সুযোগ পেয়েছিল।

 


সেখানে বসুন্ধরার পারফরম্যান্স ভালো হয়নি। যে কারণে এবার তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টুর্নামেন্টে সুযোগ পাওয়া তো দূরের কথা, এমনকি দ্বিতীয় যে টুর্নামেন্ট রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ টু, সেখানেও রাখা হয়নি বসুন্ধরা কিংসকে। এখন খেলতে হবে সবচেয়ে নিচের টুর্নামেন্টের বাছাই। এক হিসেবে আন্তর্জাতিক ক্লাব ফুটবলে বসুন্ধরা কিংসের অবনমনই হয়েছে। বসুন্ধরা কিংস এবার নিয়ে টানা পাঁচ বার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। চলতি মৌসুমে ট্রেবল জয়ের প্রস্তুতি নিচ্ছে। ২২ মে ফেডারেশন কাপ ফাইনাল। যদি মোহামেডানকে হারায় তাহলে কিংসের জন্য এ এক বিরাট রেকর্ড হবে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত