আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নদীতে গোসল করতে নেমে শিশুসহ দুইজনের মৃত্যু!

নদীতে গোসল করতে নেমে শিশুসহ দুইজনের মৃত্যু!

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলায় ও সদর উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুরে এ ঘটনা দুটি ঘটে।


মারা যাওয়া শিশুটি হচ্ছে সোনিয়া (১২)। শিশু সোনিয়া উপজেলার দলদলী ইউনিয়নের পীরগাছি গ্রামের জোহর আলীর মেয়ে। অপরজন হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরুপনগর নতুন টার্মিনাল এলাকার জিকেন আলীর ছেলে রায়হান আলী শুভ (২২)।


স্থানীয়রা জানান, শনিবার (১৮ মে) দুপুরে শিশু সোনিয়া ভোলাহাট উপজেলার বজরাটেক মুন্সিগঞ্জ গ্রামে নানা জমরুদ্দিনের বাড়ি বেড়াতে এসে দুপুরের দিকে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক মো. রাহাত তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মাকছুদুর রহমান জানান, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পাশে নির্মাণাধীন রাবার ড্যাম সংলগ্ন মহানন্দা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে শুভ। এ সময় হঠাৎ করে পানিতে ডুবে যায় সে। পরে গোসল করতে যাওয়া অন্য বন্ধুরা ও স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত