আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দমে যাবেন না পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো

দমে যাবেন না পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো

বয়সটা ৪০ ছুঁই ছুঁই। তবে মাঝমাঠ থেকে বল নিয়ে যখন প্রতিপক্ষের ডি বক্সে হানা দেন তিনি। তখন তাকে দেখে বোঝার অবকাশ নেই তার ক্যারিয়ারের সূর্য গোধূলীলগ্নে নাকি মধ্য গগনে। বলছি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা। ক্যারিয়ারের দুই দশকের বেশি সময় ধরে মাঠ মাতিয়ে নিজের নামে লেখে নিয়েছেন অসংখ্য রেকর্ড।


বর্তমানে তিনি রয়েছেন তার ক্যারিয়ারের গোধূলীবেলায়। এখনো খেলার মাঠে তার সেই তরুণ মনোভাব রেখেছেন যা তিনি চালিয়ে যেতে চান। সম্প্রতি হুপ পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানইউ তারকা ফুটবলার।


 
পূর্বে ২০০২ সালে সিনিয়র ফুটবলে নাম লিখান এই তারকা ফুটবলার। এরপর ২০০৩ সালে পর্তুগাল জাতীয় দলের অভিষেক হয় তার। বছর হিসেবে যা দুই দশকেরও বেশি। যেখানে ৩৫-৩৬ বছর হলে অবসরে চলে যান বেশির ভাগ ফুটবলাররা। তবে ব্যতিক্রম রোনালদো। এই বয়সে এসেও ফুটবল খেলা চালিয়ে যাচ্ছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। এই বিষয়ে তিনি বলেন, ‘এই বয়সে এসেও আমি সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলছি, যা নিয়ে আমি গর্ববোধ করি। এটি দুর্দান্ত, এই বিষয়টি আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।’ 

 
সেইসঙ্গে নিজের ক্যারিয়ার নিয়ে বলেন, ‘আপনি যদি আমার গত ২০ বছরের ক্যারিয়ারের দিকে তাকান। তাহলে আপনি দেখবেন আমার অবস্থান কোথায়। আপনি যখন ২০ বছর ধরে শীর্ষে থাকেন, সেটা অবশ্যই অবিশ্বাস্য। আমার জন্য এটি অনেক বড় অর্জন। এই (শীর্ষ) পর্যায়ে থাকাটা সহজ নয়। নিজেকে তাড়না দিতে, অনুপ্রাণিত করতে, চালিয়ে যেতে, গোল করতে, ভালো ছন্দে থাকতে, উঠে আসা তরুণ সিংহদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও খুব ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। এটাই চ্যালেঞ্জ।’  

 
শুধু কথায় নয় কাজেও করিয়ে দেখিয়েছেন এই পর্তুগিজ ফুটবলার। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ৮৯১ গোল এবং ১২৮টি গোলে অবদান আছে এই আল নাসর তারকার। এই বয়সে ফুটবল চালিয়ে যেতে হলে শরীরের শক্তির চেয়ে মানসিক শক্তির বেশি প্রয়োজন বলে মনে করেন এই ফুটবলার। এই নিয়ে তিনি বলেন, ‘এই বয়সে এসে, এভাবে খেলা মোটেও সহজ নয়, ধাক্কা দিয়ে বল নেওয়া, বল নিয়ে দৌড়ানো, গোল করা, তরুণ খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা। তারা যখন আমার বিপক্ষে খেলে, তখন তারা আমাকে দেখাতে চায়, তারা আমার চেয়েও শক্তিশালী। এই বয়সে খেলার জন্য আপনাকে শুধু শারীরিকভাবে না মানসিকভাবেও প্রস্তুত হতে হবে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত