আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

আইবিএম ‘ওয়ার্কিং ফ্রম হোম’ সুবিধা বন্ধ করে দিল

আইবিএম ‘ওয়ার্কিং ফ্রম হোম’ সুবিধা বন্ধ করে দিল

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের কর্মীরা বাসায় বসে অফিসের কাজ করার সুবিধা পেতেন। ১৯ মে  শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, অনেক কর্মীর জন্যই বাড়ি থেকে কাজ করার সুবিধা বাতিল করা হচ্ছে। তবে একদম অল্পকিছুসংখ্যক কর্মীর জন্য আগের সুবিধাটি বহাল থাকবে।


২০০৭ সালে আইবিএম এর পক্ষ থেকে বলা হয়েছিল, বিশ্ব জুড়ে প্রতিষ্ঠানের চার লাখ কর্মীর প্রায় ৪০ শতাংশের প্রচলিত অফিস নেই। এবার সে নীতি পরিবর্তন করছে তারা। প্রতিষ্ঠানের অনেক কর্মীকেই এখন অফিস জীবনের সঙ্গে অভ্যস্ত হতে হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, যদি কেউ অফিসে আসতে অসম্মতি জানান, তারা চাকরি হারাতে পারেন। তবে যেসব কর্মীকে অফিস করতে বলা হয়েছে, তাদের বেশির ভাগই রাজি হয়েছেন। নতুন নীতিমালায় ঠিক কতো জন কর্মীকে অফিসে এসে কাজ করতে হবে এবং তাদেরকে কোথায় কাজে লাগানো হবে সে বিষয়ে আইবিএম কিছু জানায়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, এখনো কিছু কর্মী বাড়ি থেকে কাজ করতে পারবেন।


আইবিএম এক বিবৃতিতে জানায়, ‘সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিংয়ের মতো বেশ কিছু খাতে কাজের প্রকৃতি পরিবর্তন হচ্ছে, এখন কাজের নতুন ধরন দরকার।’


কর্মীদের বড় একটি অংশ বাসা থেকে অফিসের কাজ করেও প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠানের একটি হিসেবে টিকে ছিল আইবিএম। তাদের দাবি ছিল, এতে কর্মীদের সময় বেঁচে যায় এবং উৎপাদন আরও বাড়ে। আর কর্মীদের জন্য বাসা থেকে কাজ করার সুবিধা বন্ধ করা প্রতিষ্ঠান আইবিএম ই প্রথম নয়। চার বছর আগে ইয়াহুও কর্মীদের ঘরে বসে কাজ করার সুবিধা বন্ধ করে দেয়।


সূত্র: সিএনএন

 

শেয়ার করুন

পাঠকের মতামত