আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

একচেটিয়া ব্যবসার অভিযোগে যুক্তরাষ্ট্রে অ্যাপলের বিরুদ্ধে মামলা

একচেটিয়া ব্যবসার অভিযোগে যুক্তরাষ্ট্রে অ্যাপলের বিরুদ্ধে মামলা

ছবিঃ এলএবাংলাটাইমস

স্মার্টফোনের বাজারে একচ্ছত্র আধিপত্য ধরে রাখা ও বাজার থেকে প্রতিযোগীদের হটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে। এ অভিযোগে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলায় মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে, অ্যাপল তার আইকনিক পণ্য আইফোন দিয়ে বেআইনিভাবে বাজারে প্রতিযোগিতা সীমিত করে রেখেছে। সেই সঙ্গে ভোক্তাদের সামনে সুযোগ সীমিত করেছে।

আইফোনে নিজেদের তৈরি অ্যাপ একচ্ছত্রভাবে ব্যবহারের অভিযোগ করা হয়েছে অ্যাপলের বিরুদ্ধে। অন্য প্রতিষ্ঠানের তৈরি একই ধরণের অ্যাপের বাজার ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও বলা হয়েছে।

তবে অ্যাপল এসব অভিযোগ অস্বীকার করে বলেছে প্রতিষ্ঠানটি এ মামলা ‘সর্বোচ্চ’ দিয়ে লড়বে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালতে মামলা করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, অ্যাপল তার স্মার্টফোনে এমন কিছু নিয়ম চালু রেখেছে, যার কারণে অ্যাপের বাজারের অন্য প্রতিযোগীরা টিকতে পারছে না। সেই সঙ্গে এটি উদ্ভাবনের ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করছে।

এক বিবৃতিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, ‘অ্যাপ, বিভিন্ন পণ্য ও সেবার বাজারকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে অ্যাপল, যার ফলে ব্যবহারকারীরা আইফোনের ওপর অত্যধিক মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে। শুধু তাই নয়, এমন না হলে ভোক্তারাও কম খরচে অনেক পণ্য ও সেবা পেতে পারত।’

অ্যাপলের মুখপাত্র ফ্রেড শেইনজ বলেন, ‘তথ্য–উপাত্ত এবং আইনের ভিত্তিতে এ মামলা ভুল। অ্যাপল কঠোরভাবে এটি মোকাবিলা করবে। 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত