আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

দরিদ্র মানুষের সাহায্যে তহবিল গঠন করলেন আজহারী

দরিদ্র মানুষের সাহায্যে তহবিল গঠন করলেন আজহারী

করোনা পরিস্থিতির মধ্যে খেটে খাওয়া দরিদ্র মানুষদের সাহায্যের জন্য তহবিল গঠন করলেন সময়ের আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।

শুক্রবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে ফান্ড গঠনের বিষয়টি জানানো হয়।

আজহারী বলেন, প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, একটি মানবিক উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। এতে করে, আমাদের চারপাশে যারা অসহায়, দিন আনে দিন খায়- এরকম খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ খাদ্য সংকটে ভুগছেন। আসুন, আমরা প্রত্যেকেই আমাদের সাধ্যানুযায়ী তাদের জন্য সামান্য কিছু হলেও করি।

তিনি বলেন, আসন্ন রমজানের আগেই অসহায় ও বিপদগ্রস্ত লোকদের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিতে, আমাদের এই সামান্য প্রয়াস। একটি ফান্ড কালেকশন করে দেশের কয়েকটি জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা ‘রমজান ফুড প্যাক’ পৌঁছে দিতে চাই। এই মহৎ কাজে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করুন।

জনপ্রিয় এই বক্তা বলেন, আজ থেকে সাত দিনের মধ্যে ফান্ড কালেকশন সম্পন্ন হবে। ১৭ এপ্রিলের পর আর কোনো অনুদান গ্রহণ করা হবে না। যাকাতের টাকা এই তহবিলে দেয়া যাবে। সর্বমোট উত্তোলিত টাকা এবং খাদ্য সামগ্রী বিতরণের আপডেট আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ।

কীভাবে অনুদান দেয়া যাবে সে বিষয়েও স্ট্যাটাসে উল্লেখ করেন আজহারী।

ব্যাংক একাউন্ট:

M H Enterprise
A/C 20503140100147815
Islami Bank Bangladesh ltd.
Chandina Branch, Cumilla.

এছাড়া মাস্টার কার্ড ব্যবহার করে দেশের বাইরে থেকেও অনুদান পাঠানো যাবে বলে জানান তিনি।

অথবা

Manirul Islam Mazumder
A/C 20501210206933903
Islami Bank Bangladesh ltd
Cumilla branch, Cumilla

বিকাশ কিংবা রকেট করতে চাইলে:

০১৯১২৪০৯২৮১ (বিকাশ এবং রকেট পার্সোনাল)
০১৯১৪৬১৩৪৬২ (বিকাশ পার্সোনাল)

স্ট্যাটাসের শেষে দান সংক্রান্ত একটি কোরআনের আয়াতও উল্লেখ করেন আজহারী।

‘নিশ্চয়ই যারা প্রকাশ্যে বা গোপনে তাদের উপার্জন থেকে দিবারাত্রি ব্যয় করে, তাদের জন্যে তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় বা পেরেশানি থাকবে না।’ [বাকারাহ: ২৭৪]।

এলএবাংলাটাইমস/এলআরটি/ওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত