আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

সিঙ্গাপুরে সর্বোচ্চ বিক্রির তালিকায় বাংলাদেশি শরীফের বই

সিঙ্গাপুরে সর্বোচ্চ বিক্রির তালিকায় বাংলাদেশি শরীফের বই

সিঙ্গাপুরে সম্প্রতি প্রকাশিত প্রবাসী বাংলাদেশি মো. শরীফ উদ্দীনের লেখা ‘স্ট্রেঞ্জার টু মাই ওয়ার্ল্ড’ বইটি ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। দেশটির প্রায় সবগুলো বইয়ের দোকানে এখন পাওয়া যাচ্ছে।

সিঙ্গাপুরের স্বনামধন্য বইয়ের দোকান কিনুকুনিয়া বুক স্টোরে গত সপ্তাহের সেরা দশজন লেখকের বই বিক্রির তালিকা প্রকাশ করা হয়। সেখানে মো. শরীফ উদ্দিনের লেখা ‘স্ট্রেঞ্জার টু মাই ওয়ার্ল্ড’ বইটি দ্বিতীয় স্থানে দেখা যায়।

বইটি এ বছরের সেরা বিক্রির তালিকায় উঠে আসবে বলে অনেকের ধারণা। সেখানকার অনেক কবি সাহিত্যকরা ইতোমধ্যে লেখকের বইটি পড়ে ফেসবুকে তাদের ওয়ালে ভূয়সী প্রশংসা করছেন।

কোভিড-১৯ এ লকডাউন থাকাকালীন সিঙ্গাপুরে প্রবাসী কর্মীরা পরিবার পরিজন ছেড়ে কিভাবে সময় কাটিয়েছে? তাদের অর্থনৈতিক কিংবা মানষিক অবস্থা কেমন ছিল? সে দেশের সরকার কী ধরনের সুযোগ-সুবিধা শ্রমিকদের প্রদান করেছে? দৈনন্দিন জীবনে কি ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে এসব বিষয়গুলো লেখক তার লেখায় তুলে ধরেছেন।

উল্লেখ্য, সিঙ্গাপুরে ২০১৮ সালে লেখক তার প্রথম প্রকাশিত বই ‘স্ট্রেঞ্জার টু মাইসেল্ফ’ বইয়ের জন্য নন ফিকশন ক্যাটাগরিতে সেরা বইয়ের পুরস্কার জিতে নেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত