আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে বাইডেন প্রশাসনের নতুন পদক্ষেপ ঘোষণা

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে বাইডেন প্রশাসনের নতুন পদক্ষেপ ঘোষণা

ছবি: এলএবাংলাটাইমস

পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতে (স্টেম) ক্যারিয়ার গড়তে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহায়তায় সম্প্রতি নতুন পদক্ষেপ ঘোষণা করেছে বাইডেন-হ্যারিস প্রশাসন।

আন্তর্জাতিক যেসব শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গড়তে চান, দেশটিতে তাদের বসবাস ও উন্নত ক্যারিয়ার গড়ার সুবিধার্থে সম্প্রতি বাইডেন-হ্যারিস প্রশাসন বেশকিছু পরিবর্তনও ঘোষণা করেছে।

এই পদক্ষেপের অংশ হিসেবে, স্টেম অপশনাল প্র্যাকটিস ট্রেনিং (ওপিটি) প্রোগ্রামে ২২টি নতুন অধ্যয়নের বিষয় যুক্ত করা হয়েছে। এর ফলে, এফ-১ ভিসা প্রাপ্ত আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্টেমের নির্দিষ্ট বিষয়গুলোতে স্নাতক, মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জনের পর কাজের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ৩৬ মাস পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবে।

নতুন এই পদক্ষপেকে স্বাগত জানিয়ে পাঁচশ’র বেশি শিক্ষা প্রোগ্রাম পরিচালনাকারী আন্তর্জাতিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান স্টাডি গ্রুপের ইউনিভার্সিটি পার্টনারশিপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জোশুয়া রুবিন বলেন, ‘স্টেমের বিষয়গুলোতে বিশ্বের শীর্ষ মেধাবীদের আমেরিকায় পড়াশোনা করতে আগ্রহী করে তুলবে। এর ফলে, মার্কিন যুক্তরাষ্ট্রে স্টেম ডিগ্রি-পর্যায়ের প্রোগ্রামগুলোতে পড়াশোনা করতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন’।

স্টেম অপশনাল প্র্যাকটিস ট্রেনিং (ওপিটি) প্রোগ্রামে এছাড়াও, মার্কিন সরকারের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স (ইসিএ) নন-ইমিগ্র্যান্ট ব্রিজ ইউএসএ এক্সচেঞ্জ ভিজিটরদের সহায়তা প্রদান করবে এবং ৩৬ মাস পর্যন্ত স্টেমের জে-১ স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের আরও বেশি অ্যাকাডেমিক প্রশিক্ষণ প্রদান করবে। যারা বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা বা ক্রীড়ায় অসামান্য দক্ষতা প্রদর্শন করবে তাদের জন্য রয়েছে ও-১এ নন-ইমিগ্র্যান্ট স্ট্যাটাস।

শেয়ার করুন

পাঠকের মতামত