আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

ক্যালিফোর্নিয়ায় নার্সিং হোমে করোনায় প্রথম প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় নার্সিং হোমে করোনায় প্রথম প্রবাসী বাংলাদেশির মৃত্যু

লস এঞ্জেলেসের অদূরে অরেঞ্জ কাউন্টিতে তিনি বাস করতেন

লস এঞ্জেলেসের অদূরে অরেঞ্জ কাউন্টিতে করোনা আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশির মৃত্যু হয়েছে। অরেঞ্জ কাউন্টির আরবাইন নিবাসী বাবু চৌধুরী নামের এই প্রবাসী গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফ্রেঞ্চপার্ক নার্সিংহোমে ইন্তকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

তার এক আত্মীয়ের সূত্রে জানা যায়, বাবু চৌধুরী পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। কয়েকদিন আগে তার হার্ট অ্যাটাক হয়। এছাড়া তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। ৮ দিন আগে তার করোনা পজিটিভ আসে। অসুস্থতা নিয়ে তিনি নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে মৃত্যুবরণ করেন।

       স্ত্রী-সন্তানদের সাথে বাবু চৌধুরী


বাবু চৌধুরীর দেশের বাড়ি খুলনায়। ৯০ এর দশকে তিনি আমেরিকা আসেন। দীর্ঘদিন এলএ কাউন্টির লংবিচে বাস করেছেন। গত ১০ বছর ধরে আরবাইন শহরে বসবাস করছেন। মৃত্যুকালে ৩ তিন ছেলে ও স্ত্রীকে রেখে গেছেন। স্ত্রী লীনা চৌধুরী, বড় ছেলে লনি চৌধুরী সান্তা ক্লারিটা থাকেন, মেঝ ছেলে অভি চৌধুরী আটলান্টা আর ছোট ছেলে নাসির চৌধুরী থাকেন আরবাইনে। 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার পাম ডেল মসজিদে জানাযা ও দাফন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এএল

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর