আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গ্রীষ্ম মৌসুমে আবারও বাড়তে শুরু করেছে করোনা (কোভিড-১৯) সংক্রমণ। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, করোনা পরীক্ষায় শনাক্তের হার, জরুরি বিভাগে রোগী ভর্তি এবং অন্যান্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে, যা ভাইরাসটির সংক্রমণ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৮ জুলাই শেষ হওয়া সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় করোনা পরীক্ষার ৩ দশমিক ৪ শতাংশের ফল পজিটিভ এসেছে। এক মাস আগে এই হার ছিল মাত্র ১ শতাংশের কিছু বেশি।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. শ্যারন বাল্টার বলেন, গত কয়েক বছর ধরেই গ্রীষ্মের শেষ দিকে করোনা সংক্রমণ কিছুটা বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। নিয়মিত পরীক্ষার মাধ্যমে সংক্রমণের গতিধারা পর্যবেক্ষণ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার পাশাপাশি টেক্সাস, ফ্লোরিডা, মিসৌরি ও ইউটাহসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যেও করোনা সংক্রমণ বাড়ছে। তবে সামগ্রিকভাবে সংক্রমণের মাত্রা এখনো তুলনামূলকভাবে কম।

স্বাস্থ্য কর্মকর্তারা বর্জ্য পানির নমুনা এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও পর্যবেক্ষণ করছেন। ডা. বাল্টারের ভাষ্য, বর্জ্য পানিতে ভাইরাসের উপস্থিতি এবং হাসপাতালে করোনা রোগী ভর্তির সংখ্যায় সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

ক্যালিফোর্নিয়ায় ৬ মাস বা তার বেশি বয়সী সবার জন্য করোনা টিকা নেওয়ার পরামর্শ রয়েছে। তবে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, দুর্বল রোগ প্রতিরোধক্ষমতাসম্পন্ন মানুষ, গর্ভবতী নারী, যারা গর্ভধারণের পরিকল্পনা করছেন এবং ছোট শিশুদের জন্য দুটি ডোজ টিকা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল পর্যায়ে টিকা সংক্রান্ত নীতিমালায় কিছু পরিবর্তন হওয়ায় অনেক অভিভাবকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে ডা. বাল্টার স্পষ্ট করে বলেন, শিশুদের জন্যও করোনা টিকা নেওয়ার পরামর্শ এখনো বহাল রয়েছে।

এদিকে, এক জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ৪ জন চলতি বছর করোনা টিকা নেওয়ার পরিকল্পনা করছেন। তবে অনেকেই টিকার সহজলভ্যতা এবং স্বাস্থ্যবিমার আওতায় খরচ বহন করা হবে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বড় ফার্মেসি চেইন সিভিএস জানিয়েছে, বর্তমানে প্রেসক্রিপশন ছাড়াই করোনা টিকা পাওয়া যাচ্ছে এবং অধিকাংশ স্বাস্থ্যবিমা, এমনকি মেডিকেয়ার পার্ট-বি-এর আওতায় এটি বিনামূল্যে দেওয়া হচ্ছে।

ডা. বাল্টার বলেন, এবারের গ্রীষ্মে সংক্রমণ বাড়লেও তা আগের বছরের তুলনায় কম তীব্র হবে বলে আশা করা হচ্ছে। তবে করোনা এখনো গুরুতর অসুস্থতার কারণ হতে পারে। তাই ব্যক্তিগত ঝুঁকি বিবেচনা করে টিকা নেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

তিনি আরও জানান, এখন করোনা টিকা নেওয়ার উপযুক্ত সময়। অক্টোবরেও বুস্টার ডোজ পাওয়া যাবে। এছাড়া আগামী মাসে ফ্লু টিকার মতো হালনাগাদ নতুন সংস্করণের করোনা টিকাও বাজারে আসতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত