আপডেট :

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

পশ্চিমবঙ্গেও এনআরসির সিদ্ধান্ত বিজেপির

পশ্চিমবঙ্গেও এনআরসির সিদ্ধান্ত বিজেপির


পশ্চিমবঙ্গেও এনআরসি হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আসামের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে যখন পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাল, তখনই এ সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

মঙ্গলবার খোদ কলকাতায় এসে তিনি জোর দিয়ে বললেন, পশ্চিমবঙ্গে এনআরসির করা বিজেপির দলীয় সিদ্ধান্ত।

আসামে এনআরসি প্রকাশের পর ১৯ লাখ মানুষের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়েছে। বাদ পড়া এসব মানুষের অনেকেই বাংলাভাষী। এনআরসির বিরুদ্ধে অবস্থান নিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বাম ফ্রন্টসহ রাজ্যের বেশ কিছু রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংস্থা।

তারা সবাই দাবি তুলেছে, পশ্চিমবঙ্গে এনআরসির নামে কোনো বাঙালিকে তাড়ানো চলবে না। এই রাজ্যে কার্যকর করতে দেওয়াও হবে না এনআরসি। এই এনআরসির বিরুদ্ধে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় একটি প্রস্তাবও পাস হয়েছে। তবে ওই প্রস্তাব মানছে না বিজেপি। প্রস্তাব নিয়ে আলোচনার সময় বিজেপি এর বিরোধিতা করে অধিবেশন বয়কট করেছিল। বিজেপি এখনো অনড় রয়েছে পশ্চিমবঙ্গে এনআরসি কার্যকর করার প্রশ্নে।

মোদি সরকারের শততম দিন উপলক্ষে মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন স্মৃতি ইরানি। তুলে ধরেন বিগত ১০০ দিনে মোদি সরকারের সাফল্যের নানা দিক।

স্মৃতি ইরানি সংবাদ সম্মেলনে বলেন, এই রাজ্যে অনুপ্রবেশকারী রুখতে কার্যকর করা হবে এনআরসি। মোট কথা, শুধু এই রাজ্য নয়, পুরো ভারতে কার্যকর করা হবে এনআরসি। কোনো অনুপ্রবেশকারীকে ঠাঁই দেওয়া হবে না পশ্চিমবঙ্গসহ ভারতের কোনো রাজ্যে। এ ব্যাপারে বিজেপি দৃঢ়প্রতিজ্ঞ। আর বাংলায় এনআরসির ব্যাপারে কেন্দ্রীয় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এনআরসির মাধ্যমে এই বাংলা থেকে বিতাড়ন করা হবে অনুপ্রবেশকারীদের।

স্মৃতি ইরানি বলেন, একসময় এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অভিযোগও তুলেছিলেন, বামফ্রন্ট সরকার ভোট বাড়াতে অনুপ্রবেশকারীদের এই রাজ্যে ঠাঁই দিচ্ছে। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রবেশকারীদের পক্ষে অবস্থা নিয়েছেন। এটা মমতার দ্বিচারিতা।

স্মৃতি ইরানি এ কথা বলেন, কাট মানি ফেরত দেওয়ার কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বীকারই করে নিলেন যে তাঁর সরকার দুর্নীতিপরায়ণ।

স্মৃতি ইরানির অভিযোগ উড়িয়ে রাজ্যের পৌরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বললেন, স্মৃতি আজ যা বলছেন, কাল নিজেই বলবেন তা ঠিক নয়। এসব কথাকে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো।

শেয়ার করুন

পাঠকের মতামত