আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

একদিনে ইতালিতে ৭৪৩, স্পেনে ৪৮৯ মৃত্যু

একদিনে ইতালিতে ৭৪৩, স্পেনে ৪৮৯ মৃত্যু


করোনাভাইরাসের সংক্রমণে একদিনের ব্যবধানে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা আরও বেড়েছে। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি ৭৪৩ জনের মৃত্যু হয়েছে ইতালিতে; এরপরেই আছে স্পেনে ৪৮৯ জন।

প্রতিদিনই লাশের সারি দীর্ঘ হচ্ছে। এখন পর্যন্ত প্রাণঘাতী করোনায় সবমিলিয়ে ১৮ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৮ হাজার ৮৯২ জন।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার গত ২৪ ঘণ্টার হিসেবে ৭৪৩ জনের মৃত্যু হয়েছে ইতালিতে। এদিন আগেরদিনের চেয়ে ১৪১ জন মানুষের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা এখন ৬ হাজার ৮২০ জন। স্পেনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮০০ জন।

গত শনিবার ইতালিতে রেকর্ড সংখ্যক সর্বোচ্চ ৭৯৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে করোনা সংকট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া অব্যাহত রেখেছেন। প্রতিদিন জনগণকে সচেতন ও মনোবল বৃদ্ধি করতে ভাষণ দিচ্ছেন তিনি। পাশাপাশি গোটা ইতালিতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো হয়েছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত