আপডেট :

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

খাশোগি হত্যায় মৃত্যুর বদলে আটজনের কারাদণ্ড

খাশোগি হত্যায় মৃত্যুর বদলে আটজনের কারাদণ্ড

সৌদি রাজপরিবারের সমালোচক ও অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় আটজনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেছে সৌদি প্রসিকিউশন। তাদের সাত থেকে ২০ বছরের কারাদণ্ড ঘোষণা করে একে চূড়ান্ত রায় বলে উল্লেখ করেছে সৌদি কর্তৃপক্ষ।

সোমবার সৌদি প্রেস এজেন্সিতে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়েছে। খবর আল জাজিরা।

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন বিভিন্ন বিষয়ে সৌদি রাজ পরিবারের সমালোচক ও ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি। খাশোগি নিখোঁজ হওয়ার দিনে তার সঙ্গেই ছিলেন তুর্কি বাগদত্তা হেতিস চেঙ্গিস। বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতেই ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করেছিলেন খাশোগি। তার নিখোঁজ রহস্য নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। তাদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের ভুলে নিহত হন ওই সাংবাদিক।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে তাকে হত্যা করা হয় বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমের প্রতিবেদেন উঠে এসেছে। হত্যার পর খাশোগির দেহ টুকরো টুকরো করা হয়। জ্বালিয়ে দেয়া হয় এসিডে। হত্যার প্রায় ২ বছর হতে চললেও তার মরদেহের এখনো কোনো সন্ধান মেলেনি। গত বছরের ডিসেম্বরে এই ঘটনায় পাঁচ কর্মকর্তাকে প্রাণদণ্ড দেওয়ার কথা ঘোষণা করলেও তাদের নাম প্রকাশ করেনি সৌদি আরব। তবে তুরস্ক আলাদাভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কাজ চালিয়ে যাচ্ছে।

সোমবার সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে বলা হয়, খাশোগি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে পাঁচ জনের বিরুদ্ধে ২০ বছর করে কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। এছাড়া আরও তিন ব্যক্তিকে সাত থেকে দশ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত মে মাসে খাশোগির সন্তানরা বলেছিলেন, তারা তাদের বাবার হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছেন। তার মানে হত্যাকারীদের কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। সোমবার যাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে পাঁচ জনকে এর আগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর