আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

সাজেকে হামে আক্রান্ত ৫ শিশুর পাশে সেনাবাহিনী

সাজেকে হামে আক্রান্ত ৫ শিশুর পাশে সেনাবাহিনী

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে হামে আক্রান্ত পাঁচ শিশুর জীবন বাঁচাতে পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।

বুধবার (২৫ মার্চ) বিকেলে হামে আক্রান্ত এসব শিশুদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার জন্য হেলিকপ্টার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুরা হলো- প্রতিল ত্রিপুরা (৫), রোকেন্দ্র ত্রিপুরা (০৬), রোকেন্দ্র ত্রিপুরা (০৮), নহেন্দ্র ত্রিপুরা (১০) ও দিপায়ন ত্রিপুরা (১৩)।

এদিকে গত দু’মাস আগে সাজেক ইউনিয়নের শিয়ালদহ ও তুইচুই মৌজায় ভারত সীমান্তবর্তী তিনটি গ্রাম অরুনপাড়া, লংথিয়ান ত্রিপুরা পাড়া এবং হাউসপাড়ায় হানা দেয় হাম। এ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত আট শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে আরও ১৩০ জন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়,  দুর্গম সাজেক ইউনিয়নের শিয়ালদহ ও তুইচুই মৌজায় ভারত সীমান্তবর্তী তিনটি গ্রাম অরুনপাড়া, লংথিয়ান ত্রিপুরা পাড়া এবং হাউসপাড়ায় হাম রোগের প্রাদুভার্ব ঘটে।  গত ১৫ ফেব্রুয়ারী হাম রোগে আক্রান্ত হয়ে ১ শিশু মারা যায়।  এরপর গত ২মাসের মধ্যে সর্বশেষ ৮জন নিহত এবং ১৩০ জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে রাঙামাটি স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, সেনাবাহিনী এবং ৫৪ বিজিবির যৌথ সমন্বয়ে  পাঁচটি মেডিক্যাল টিম আক্রান্ত শিশুদের সেবা দিচ্ছে।

এর আগে রাঙামাটি জেলা প্রশাসক আক্রান্ত শিশুদের সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নকে একটি চিঠি পাঠিয়েছে। এরপর রিজিয়ন সেই চিঠির অনুরোধে মঙ্গলবার (২৪ মার্চ) তাদের একটি মেডিক্যাল টিমকে হেলিকপ্টার করে  সাজেকের  আক্রান্ত এলাকায় পাঠায়। বুধবার (২৫ মার্চ) বিকেলে ওই এলাকায় খুঁজে হামে আক্রান্ত পাঁচ শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসা দিতে হেলিকপ্টার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুঃখ প্রকাশ করে রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, এ অঞ্চলের মানুষের মধ্যে প্রধান সমস্যা হলো কুসংস্কারে বিশ্বাস। এরপর আমাদের জন্য বড় বাঁধা হলো দুর্গমতা। সবমিলে নিদারুণ সমস্যা। যে কারণে এ এলাকার শিশুদের হাম রোগের টিকার আওতায় আনা সহজ হয়ে উঠেনি। বর্তমানে সেনা, বিজিবি, জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ যৌথ উদ্যোগে এ সমস্যা উত্তোরণে কাজ করছে।


এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর