আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত ৬৫ বাংলাদেশি, মারা গেছে ৫ জন

বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত ৬৫ বাংলাদেশি, মারা গেছে ৫ জন

বিশ্বের প্রায় ১৮৪টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত ২১ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন এই রোগে। বাংলাদেশে মারা গেছেন ৫ জন। করোনাভাইরাসের এই প্রভাব পড়েছে কোটি বাংলাদেশী প্রবাসীদের মধ্যেও। বিভিন্ন দেশে থাকা ৬৫ জন বাংলাদেশী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা যাওয়ার খবর পাওয়া গেছে ৫ জন বাংলাদেশী।

গত বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে করোনাভাইরাস সংক্রান্ত মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভার তথ্যানুযায়ী প্রবাসী অধ্যুষিত দেশগুলোতে থাকা লেবার উইংয়ের মাধ্যমে প্রতিদিনই সংশ্লিষ্ট দেশের করোনাভাইরাস পরিস্থিতি ও প্রবাসী কর্মীদের স্বাস্থ্যগত অবস্থার প্রতিবেদন আসছে। বিভিন্ন দেশে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য শেয়ার করায় বিধিনিষেধ থাকায় বর্তমানে ঠিক কতজন প্রবাসী আক্রান্ত হয়েছেন তার সঠিক তথ্য জানা সম্ভব নয়। তবে মিশনসমূহের প্রাপ্ত তথ্য ও বিভিন্ন নির্ভরযোগ্য মাধ্যমে প্রাপ্ত তথ্যমতে বিদেশে অন্তত ৬৫ জন বাংলাদেশী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদেও মধ্যে অধিকাংশই আছেন ইতালি ও স্পেনে। সিঙ্গাপুওে ৫ জন বাংলাদেশী আক্রান্ত হয়েছিলেন, তাদের মধ্যে একজন ছাড়া সবাই সুস্থ্য হয়ে কাজে যোগ দিয়েছেন। ওই একজন এখনো নিবিড় পরিচর্যায় আছেন বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়। জানা যায়, প্রবাসী কর্মীদের প্রধান গন্তব্য দেশের মধ্যে সৌদি আরবে ১ জন, এবং সংযুক্ত আরব আমিরাতে ৩ জন বাংলাদেশী আক্রান্ত হয়েছেন। এছাড়া মালয়েশিয়া, কুয়েত, কাতার, ইরাক, গ্রিস, লেবানন, জাপান, থাইল্যান্ড, মালদ্বীপ, হংকং ও বাহরাইনে এখ নপর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশীর আক্রান্ত খবর পায়নি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসীদের দেখভালের দায়িত্বে থাকা এই মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র, ইতালিসহ ৪ দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে ৫ জন বাংলাদেশী মারা গেছেন।

কী পদক্ষেপ নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়?
করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার প্রেক্ষিতে সবচাইতে অসুবিধায় আছেন বিশ্বেও বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা। তাদের ভালমন্দ দেখভাল করে থাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসীদের জন্য ১২টি কার্যক্রম বা পদক্ষেপ নেয়া হয়েছে বলে গত ২৫ বুধবার করোনাভাইরাস সংক্রান্ত মনিটরিং কমিটির সভায় উল্লেখ করা হয়। তারমধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ হলো-
প্রবাসী ও বিদেশগামী কর্মীদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায়র বিষয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী জিসিসিভুক্ত (মধ্যপ্রাচ্যের) দেশগুলোর দূতালয় প্রধানদের সাথে বৈঠক করে ভিসার মেয়াদ বর্ধিত করার আশ্বাস দেন; সকল শ্রম কল্যাণ উইংকে করোনাভাইরাস পরিস্থিতির বিষয়ে নিয়মিত আপডেট প্রদান এবং সংশ্লিষ্ট দেশে অবস্থানরত বাংলাদেশীদেও চাহিদা অনুযায়ী সর্বাত্মক সহযোগীতা প্রদানের নির্দেশ; অতিরিক্ত সচিবকে (মিশন ও কল্যাণ) করোনাভাইরাস সংক্রান্ত কার্যক্রমের ফোকাল পারসন মনোনয়ন এবং তার নেতৃত্বে বিবিন্ন অংশীজনের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন। মিশন ও কল্যাণ অনুবিভাগ কর্র্তৃক সংশ্লিস্ট সকল অংশীজনের সাথে নিয়মিত যোগাযোগ, বায়রা ও এনজিওসমূহের মাধ্যমে এ সংক্রান্ত প্রচারণা এবং শ্রম কল্যাণ উইং, টিটিসি,আইএমটি, সাপোর্ট সেন্টারকে সচেতনতা বৃদ্ধিও লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ; করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিস্থিতিতে বিভিন্ন গন্তব্য দেশে বাংলাদেশী কর্মী এবং দেশে ফেরত আসা কর্মীদের সম্ভাব্য সংকট মোকাবেলায় কীভাবে কী ধরনের সহযোগীতা প্রদান করা যায় এ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের (প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ সংস্থা) সভায় নীতিগত সিদ্ধান্ত এবং মিশনের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ সব রকম সহযোগিতার জন্য আর্থিক বরাদ্ধ করবে।

এছাড়া প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ গত ২৩ মার্চ আইওএম-এর মিশন চিফের নেতৃত্বে একটি টিমের সাথে আলোচনায় বসেন। আলোচনায় করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিস্থিতিতে বিভিন্ন গন্তব্য দেশে বাংলাদেশী কর্মীদের সম্ভাব্য সংকট মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা করেন। উদ্ভুত পরিস্থিতিতে প্রয়োজনীয় সর্বোচ্চ সহযোগিতার প্রদানের বিষয়ে আইওএম প্রস্তুত আছে বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন আইওএম-এর বাংলাদেশ মিশন চিফ।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, বিদেশস্থ মিশনগুলো করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা বিষয়ে স্থানীয়ভাবে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। সংশ্লিষ্ট দেশে অবস্থারত বাংলাদেশীদের মধ্যে চাহিদা অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভস বিতরণ করছে। এছাড়া কাতার, ইরাক, হংকংসহ বিভিন্ন দূতাবাসে এ বিষয়ে হটলাইনসেবা চালু করা হয়েছে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

ব্রুনাইয়ে তাবলিগ থেকে ফিরে একই পরিবারে ৫ জন আক্রান্ত
ব্রুনাইয়ে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের ফার্স্ট সেক্রেটারি জিলাল হোসেন বলেন, ব্রুনাইয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ জন প্রবাসী শ্রমিক। বাকীদের মধ্যে একজন বিজনেস ফ্যামিলির ৫জন রয়েছেন। বাংলাদেশী ওই বিজনেসম্যান মালয়েশিয়ায় তাবলীগে থেকে ব্রুনাইয়ে ফিরেই করোনায় আক্রান্ত হন। পরে তার দ্বারাই পরিবারের বাকী ৪ জন (স্ত্রী-সন্তান) আক্রান্ত। ওই ব্যক্তি হাসপাতালের আইসিইউতে ছিলেন। বর্তমানে তাকে জেনারেল ওয়ার্ডে রাখা হয়েছে। বাকীরা হোম কোয়ারেন্টাইনে। বাকী আরেকজনও ব্যবসায়ী।

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর