আপডেট :

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

যুক্তরাষ্ট্রে টিকটকের চুক্তি নিয়ে পরিস্থিতি ধোঁয়াশা

যুক্তরাষ্ট্রে টিকটকের চুক্তি নিয়ে পরিস্থিতি ধোঁয়াশা

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওরাকল এবং ওয়ালমার্টের সাথে চুক্তিবদ্ধ হতে চলেছে টিকটকের পেরেন্ট প্রতিষ্ঠান বাইটড্যান্স। ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে স্বাগতও জানিয়েছেন। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে টিকটকের ৮০ শতাংশ মালিকানা থাকবে বাইটড্যান্স এর হাতে, ১২.৫ শতাংশ মালিকানা থাকবে ওরাকলের হাতে ও ৭.৫ শতাংশ মালিকানা থাকবে ওয়ালমার্টের হাতে। 

যুক্তরাষ্ট্রে টিকটকের পাঁচজন বোর্ড সদস্যের মধ্যে চারজনই আমেরিকান থাকবে। এছাড়া যুক্তরাষ্ট্রে টিকটকের একটি হেডকোয়ার্টারও থাকবে যার মাধ্যমে ইউএস এ টিকটক অপারেট করা হবে। 

তবে, নতুন চুক্তির বিভিন্ন দিক নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, টিকটক সম্পূর্ণ যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানই এটি নিয়ন্ত্রণ করবে। এছাড়া আমেরিকার ব্যবহারকারীদের তথ্যও শুধুমাত্র ওরাকলের কাছে থাকবে। 

তবে বাইটড্যান্স জানিয়েছে, ওরাকল চাইলে শুধুমাত্র এপটির সোর্স কোড রিভিউ করতে পারবে। কিন্তু এপটির এলগরিদম ও প্রযুক্তি কোনোভাবেই হস্তান্তর করা হবে না। 

আর এই বিষয়টি নিয়েই আপত্তি জানিয়েছেন অনেকে। রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেন, বাইটড্যান্স এর কাছে যদি কোড নিয়ন্ত্রন করার সুযোগ থাকে, তবে মার্কিনীদের তথ্য চীনের কাছে চলে যাওয়ার সম্ভাবনা থাকবেই। ফলে এই চুক্তি নাগরিকদের প্রতিরক্ষার জন্য কোনো কাজেই আসবে না। 

এছাড়াও ট্রাম্প বলেছেন, টিকটকের নতুন চুক্তিতে '৫ বিলিয়ন ডলার' এডুকেশন ফান্ড অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু এই ফান্ড এর অর্থ কোন কোম্পানি পরিশোধ করবে সেটি উল্লেখ করেননি তিনি। ফলে এটি নিয়েও শুরু হয়েছে জল্পনা কল্পনা। 

বাইটড্যান্স দাবি করছে, ৫ বিলিয়ন ডলার এডুকেশন ফান্ড এর ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই। ট্রাম্পের মুখেই ফান্ডের ব্যাপারে প্রথম শুনেছে বাইটড্যান্স। 

ফলে, যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ কি, এই বিষয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর