আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

মাস্ক ব্যবহারে রাষ্ট্রীয় আদেশ জারি করতে হবে: ফাউসি

মাস্ক ব্যবহারে রাষ্ট্রীয় আদেশ জারি করতে হবে: ফাউসি

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিজের প্রধান ড. এন্থনী ফাউসি বলেন, করোনার চলমান ঢেউ থামাতে প্রয়োজনে মাস্ক ব্যবহারের জন্য রাষ্ট্রীয় আদেশপত্র ঘোষণা করা উচিত।

শুক্রবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রে নতুন করে আবার করোনা সংক্রমণের রেকর্ড হওয়ায় জরুরিভিত্তিতে রাষ্ট্রীয় ক্ষমতাবলে মাস্ক বাধ্যতামূলক করার আদেশপত্র জারির আহবান জানান ফাউসি।

এর আগে ১৫ সেপ্টেম্বর ভেরমোন্ট গভর্নর ফিল স্কটের সাথে এক কনফারেন্সে আলাপকালে ড. এন্থনী ফাউসি বলেছিলেন, মাস্ক ব্যবহারের জন্য রাষ্ট্রীয় আইনের কোনো প্রয়োজন নেই। কিন্তু এর এক মাস পরেই মাস্ক ব্যবহারের ক্ষেত্রে রাষ্ট্রীয় আইন জারির প্রয়োজন অনুভব করছেন ড. এন্থনী ফাউসি৷

এছাড়াও ড. এন্থনী ফাউসি বাসিন্দাদের আগামী এক মাস মাস্ক ব্যবহার করতে অনুরোধ জানিয়ে বলেন, 'আমার বিশ্বাস আমেরিকার জনগণ করোনার ব্যাপারটি আরো গুরুত্ব সহকারে নিবে। আগামী একমাস বাসিন্দাদের উচিত মাস্ক ব্যবহার করা। মাস্ক ব্যবহারের বিষয়টি যদি গুরুত্ব সহকারে নেওয়া হয়, তবে করোনার এই উপচে পড়া পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে'।

এর আগে ফাউসি বলেছিলেন, রাষ্ট্রীয়ভাবে মাস্ক পড়ার বাধ্যবাধকতা আইনের প্রয়োজন নেই। তবে লোকাল গভর্নমেন্ট কিংবা রাজ্য কর্তৃপক্ষ যদি মাস্ক পড়ার ব্যাপারে নিয়ম জারি করে, সেটি ঠিক আছে।

কিন্তু এন্থনী ফাউসি এখন বলছেন, যদি প্রয়োজন হয় আইনগতভাবে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ৩২টি অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এছাড়া আরো ১৭টি অঙ্গরাজ্যে করোনা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে৷ গত শুক্রবারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড ৮০ হাজার অতিক্রম করেছে। গড়ে মারা যাচ্ছে প্রতিদিন ৮০০ জন।

আসন্ন শীতে করোনা পরিস্থিতি আরো খারাপ হবে সতর্ক করে ড. এন্থনী ফাউসি বলেন, বাসিন্দাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে আরো সতর্ক থাকতে হবে। প্রয়োজনে স্বাস্থ্যবিধি দ্বিগুণ কঠোরভাবে মেনে চলতে হবে। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে৷


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত