আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সিডনিতে বিজয় দিবস উদযাপন শুরু

সিডনিতে বিজয় দিবস উদযাপন শুরু

অস্ট্রেলিয়ায় বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সাথে বন্ধন সৃষ্টির লক্ষ্যে সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে গত ৯ ডিসেম্বর ‘এসো মেতে উঠি বিজয়ের আনন্দে’ স্লোগান নিয়ে ‘সিডনি বাঙালী কমিউনিটি’র (ইনক) আয়োজন করেছে বিজয়ের ৪৭ বছর পূর্তি উৎসবের ।

‘সিডনি বাঙালী কমিউনিটি’র এই আয়োজনের মধ্যদিয়ে সিডনিতে শুরু হলো বিজয় উৎসব। অনুষ্ঠানের শুরুতেই  সিডনির অতি পরিচিত গানের শিল্পী আতিক হেলাল এবং আরেফিনা মিতা মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশকে নিয়ে গান পরিবেশন করেন।শিশু কিশোরদের বিজয় উৎসবকে উৎসাহ দিতে তাদের সাথে ছিল ছোট বন্ধু সাফিনা।
অস্ট্রেলিয়াতে বেড়ে উঠা নতুন প্রজন্মের সংগঠন কিশোর সংঘ। বিজয় দিবসকে বরণ করতে তাদের পরিবেশনায় ছিল মুক্তিযুদ্ধ ও দেশাত্ববোধক গান,নাচ ও আবৃত্তি। কিশোর-কিশোরীদেরকে নিয়ে এই দলটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সীমা আহমেদ এবং নৃত্যে সহায়তা করেন অর্পিতা সোম চৌধুরী। তারা একক গান, আবৃত্তি, নৃত্য ছাড়াও পরিবেশন করে দলগতভাবে গণসংগীত ও দেশাত্মবোধক গান। লাল-সবুজের দেশীয় সজ্জায় তাদের পরিবেশনা সবার মন ছু.য়ে যায়।এইদলে একক ও দলীয় গানে ছিল ছিল মোলতাজাম হাবীব, ঈশান তারিক,অনুভা আহমাদ , রিডা হক, মুনতাহার হক, মাহিমা বিশ্বাস, ফাহমিদা পাঠান, তাবীয়া জাহীন , আরিবা জাহীন। কবিতায় ছিল ঐহিক তারিক, পৃথিবী তাজওয়ার, জাফরী আহমাদ এবং নৃত্যে ছিল নুসাবা রহমান, মেঘা দত্ত এবং সাফাইয়া ।
স্বাধীন বাংলা বেতারের গানগুলো নিয়ে আকর্ষণীয় নৃত্য পরিবেশন করে নৃত্যকলা ডান্স স্কুল। শাহীন আক্তার স্বর্ণার পরিচালনায় এই দলটিতে নৃত্য পরিবেশন করে সারিয়া ,সাদিয়া ,টাভিশা ও ইরীশা।এরপরকিশালয় কচিকাঁচা সঙ্গীত, ছড়া, নাচ ও গানসহ বিজয় দিবস ভিত্তিক বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে। রোকসানা বেগমের সার্বিক পরিচালনায় গড়ে উঠা কিশালয় কচিকাঁচা সিডনিতে অতি পরিচিত একটি শিশু-কিশোর সংগঠন। এই দলটির গান, নাচ ও ছড়ায় অংশ নেয় রিহা, রিনিতা, রানিয়া, অনন্যা, পন্থিয়া, কৃশ,এনাফ,রিধি,আর্শিতা, আনান, দিব্বো,জয়া, ছোয়া,নাশমিয়া, নুয়ায়ীরা, সাফিনা, আনিলা, আদ্রিতা।
বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী দিলরুবা খানের ছেলে গিটারিস্ট সোহেল খানের পরিচালনায় সিডনিতে নতুন করে গড়ে উঠা ক্ষুদে গিটারিস্ট দল সদ্য প্রয়াত সংগীত শিল্পী আইযুব বাচ্চুর স্বরণে এক মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করে। পরিবেশনায়  ছিল সামিন শাখাওয়াত অথৈ, সাদাত শাখাওয়াত দিপ্র, রনিন রোইছ,আদ্রিতা রহমান,সাফিনা জামান ও মালিহা তাসনীম।অনুষ্ঠানে তবলায় ছিলেন সাকিনা আক্তার, মিহির পারভেজ ,গীটারে সোহেল খান , মন্দিরায় লোকমান হাকিম  এবং  শব্দ নিয়ন্ত্রণে ছিলেন আত্বাবুর রহমান।আপ্যায়নে খশবু রেটুরেন্ট।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের এমপি অনুলাক চান্টিভংগ। সিডনি বাঙালী কমিউনিটি ইনকের পক্ষ থেকে বিজয় দিবসের অনুষ্ঠানটি পরিচালনা করেন সেলিমা বেগম।পোশাক এবং সাজসজ্জায় সহায়তা করেন বিলকিস খানম পাঁপড়ি। অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন সাকিনা আক্তার ও পূরবী পারমিতা বোস। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন অজয় দত্ত।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সিডনি থেকে প্রকাশিত অনলাইন ও প্রিন্টেড পত্রিকার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ ও  প্রবাসী বাংলাদেশীরা।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত