আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

টাওয়ার হ্যামলেটসের ইয়ং মেয়র-ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি জামি ও মুহসিন

টাওয়ার হ্যামলেটসের ইয়ং মেয়র-ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি জামি ও মুহসিন

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জগ বিগসের সাথে নবনির্বাচিত ইয়ং মেয়র ও ডেপুটি মেয়র

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আগামী দুই বছরের জন্য ইয়ং মেয়র পদে জামি বারী সর্বোচ্চ ভোট পেয়ে এবং তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী মুহসিন মাহমুদ চৌধুরী দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। তাদের উভয়ের বাড়ি সিলেটে।
গত ২৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই নির্বাচন চলে। মোট ২১ টি স্কুলের ২১ টি পোলিং স্টেশনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৭হাজার ১৭৫ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১১ হাজার ৭শত ৬৩ জন। ইয়াং মেয়র পদের জন্য মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়া, ভোটের আনুপাতিক হারে আরো চারজন ডেপুটি মেয়র নির্বাচিত হন। গত ২৯ মার্চ টাউন হলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল চিফ এক্সিকিউটিভ এবং রিটার্নিং অফিসার উইল টাকলি। ফলাফল ঘোষণার পরপরই জামি বারি- নির্বাহী মেয়র জন বিগসের উপস্থিতিতে বিদায়ী ইয়ং মেয়র ফাহিমুল ইসলাম এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তারা সোশ্যাল এন্ড ইকনোমিক গ্রোথ, এনভারমেন্ট, হেলথ এন্ড ওয়েলবিং,কমিউনিটি এন্ড কমিউনিকেশন পোর্টফলিওতে মূল কেবিনেট এর সাথে কাজ করবেন।
টাওয়ার হ্যামলেটস নির্বাহি মেয়র জন বিগস জামি বারি ও নির্বাচিতদের অভিনন্দন জানান।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত