আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

মালয়েশিয়ায় কন্টেইনার চাপায় ১০ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় কন্টেইনার চাপায় ১০ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার পেনাংয়ে কন্টেইনার চাপায় ১০ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, পুলাও পেনাংয়ের কুয়ালা জালান বারু এলাকায় ভবন নির্মাণ সাইটে কর্মরত ১০ বাংলাদেশি নিহত হয়েছেন।

মালয়েশিয়ার সিনার অনলাইন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, সোমবার (৬ মে) স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচণ্ড বৃষ্টির সময় কনটেইনারের পাশে অবস্থান নেয়া বাংলাদেশিদের ওপর আঁছড়ে পড়ে একটি কন্টেইনার।

এতে ঘটনাস্থলেই নিহত হন ১০ জন। আহত হয়েছেন অনেকেই। নিহত বাংলাদেশিদের বয়স আনুমানিক ২৫ থেকে ৪৫ বছর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পেনাং ফায়ার সার্ভিস বিভাগের প্রধান সাধন মোক্তার স্থানীয় গণমাধ্যমকে বলেন, সকাল ৯টা ৫০ মিনিটে আমরা ইমার্জেন্সি ফোন পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস বিভাগ আরও জানায়, মুষলধারে বৃষ্টির সঙ্গে বাতাসের কারণে কন্টেইনারগুলো তাদের ওপর আঁছড়ে পড়ে। হতাহত বাংলাদেশিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান উদ্ধারকর্মীরা।

শেয়ার করুন

পাঠকের মতামত