আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশী যুবক খুন

দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশী যুবক খুন

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জয়নাল আবেদীন (৩০)। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টেরকী গ্রামের রুস্তম আলীর ছেলে। দক্ষিণ আফ্রিকার নিউ ক্যাসেল শহরে স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টার দিকে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। শুক্রবার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত জয়নাল আবেদীনের মামা দুদু মল্লিক জানান, এইচএসসি পাশ করে দশ বছর আগে জয়নাল আবেদীন দক্ষিণ আফ্রিকা যান। পরে দক্ষিণ আফ্রিকার নিউ ক্যাসেল শহরে নিজেই একটি মুদি দোকান দিয়ে ব্যবসা শুরু করেন তিনি। ব্যবসা করে তিনি বেশ লাভবান হন।

ব্যবসার পাশাপাশি তিনি দোকানের পাশেই একটি কন্টেইনারে থাকতেন। বুধবার রাতে কাজ সেরে প্রতিদিনের মত জয়নাল সেখানে ঘুমিয়ে পড়েন। স্থানীয় সময় রাত ১টার দিকে তাকে কেউ ডাকাডাকি করলে জয়নাল জানালা খুলে বাইরে উঁকি দেয়। সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তার কপালের বাম পাশে গুলি করে। গুলিটি মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

সেখানকার প্রতিবেশী এক বাঙালী যুবক বৃহস্পতিবার সকালে জয়নাল আবেদীনের বাড়িতে তার মৃত্যুর সংবাদ দেন। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দুদু মল্লিক আরো জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সেখানে জয়নালের পরিচিত লোকজনই টাকার লোভে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারণ বুধবার বিকেলে জয়নাল আবেদীন বাড়িতে ফোন করে জানায় যে, দক্ষিণ আফ্রিকা থেকে সে কানাডায় চলে যাবে। এজন্য তিনি নগদ ২০ লাখ টাকা হাতে রেখে দিয়েছে। সেখানে জয়নাল একটি গাড়িও কিনেছিল। কানাডা যাওয়ার আগে তিনি দোকান ও গাড়ি বিক্রি করে সব টাকা বাড়িতে পাঠিয়ে দেয়ার কথা বলেছিলেন। সবমিলিয়ে প্রায় ৭০ লাখ টাকা হবে। আগামী ঈদে বাড়িতেও আসার কথা জানিয়েছিল জয়নাল। কিন্তু ওইদিন রাতেই তাকে নির্মমভাবে হত্যা করা হলো। চার ভাই ও এক বোনের মধ্যে নিহত জয়নাল আবেদীন ছিল দ্বিতীয়।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে একইভাবে খুন হন জয়নাল আবেদীনের ছোট ভাই আমিন (২৫)। ঢাকার কেরানীগঞ্জে থেকে তিনি ম্যান পাওয়ারের ব্যবসা করতেন। হঠাৎ একদিন তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার কয়েকদিন পর বুড়িগঙ্গা নদী থেকে আমীনের লাশ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিকভাবে দুটি ঘটনায় দুই ছেলেকে হারিয়ে তাদের পিতা-মাতা এখন পাগল প্রায়। এখন পরিবারের পক্ষ থেকে জয়নাল আবেদীনের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত