আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

আমেরিকা ও কানাডা সফরে এসেছেন ‘ইউকে বাংলা' সম্পাদক আরিফ রব্বানী

আমেরিকা ও কানাডা সফরে এসেছেন ‘ইউকে বাংলা' সম্পাদক আরিফ রব্বানী

লন্ডন থেকে বাংলা ভাষায় প্রকাশিত বহুল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ইউকে বাংলা অনলাইন ডটকম’এর সম্পাদক,সাংবাদিক-কলামিস্ট আরিফ রব্বানী তিন সপ্তাহের এক সংক্ষিপ্ত সফরে গত ৭ই জুন শুক্রবার আমেরিকা এবং কানাডার উদ্দেশ্যে নিউজার্সীতে এসেছেন।

স্থানীয় সময় বিকেল ৭টায় ভার্জিন আটলান্টিক এর ফ্লাইটযোগে আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তিনি অবতরণ করেন।আমেরিকায় তাঁর  সংক্ষিপ্ত সফরের মধ্যে নিউইয়র্ক, নিউজার্সী,মিশিগান,ওয়াশিংটনসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য সফর করবেন এবং কানাডার নায়াাগ্রা ফলস,মন্টিল সহ বেশ কিছু  সিটিতে তাঁর ব্যক্তিগত সফর রয়েছে।আমেরিকা ও কানাডায় তাঁর এই সফরে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক-সাহিত্যিক এবং কমিউনিটি লিডারদের সাথে মতবিনিময়, আত্মীয় স্বজনদের সাথে দেখাশোনা  ও বন্ধু বান্ধবদের সাথে বিভিন্ন আয়োজনে ও আড্ডায় মিলিত হবেন।আগামী পহেলা জুলাই তিনি তাঁর কর্মস্থল লন্ডনে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য যে,সাংবাদিক আরিফ রব্বানী দীর্ঘ দিন ধরে  ফ্যামিলি সহ লন্ডনে থাকেন।তিনি হলেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,বেফাক্বুল মাদারিসিল আরাবিয়্যাহ-বাংলাদেশ (ক্বওমী মাদরাসা শিক্ষাবোর্ড) এর সাবেক সহ সভাপতি,সিলেটের দারুস সালাম খাসদবীর মাদরাসার সাবেক মুহতামীম ও  শায়খুল হাদীস আল্লামা আব্দুল আজিজ দয়ামিরী রাহমাতুল্লাহি আলাইহি এর একমাত্র ছাহেবজাদা।

শেয়ার করুন

পাঠকের মতামত