আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ইতালির নাপলিতে ১৩ দফা দাবীতে প্রবাসীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ইতালির নাপলিতে ১৩ দফা দাবীতে প্রবাসীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ইতালির নাপলিতে বিভিন্ন দেশের প্রবাসীদের সমস্যা সমাধানের লক্ষে বাংলাদেশ এসোসিশন নাপলির আয়োজনে  ১৩ দফা দাবী আদায়ের জন্য বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছ।

২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে নাপলির বিভিন্ন কাম্পানিয়া থেকে হাজার হাজার প্রবাসীরা নাপলি সিটিতে জমায়েত হয়ে তাদের দাবী পালমা কাম্পানিয়ায় ঈদ ও জুম্মার নামাজের অনুমতি, অবৈধ প্রবাসীদের বৈধ করন, ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা নিরশন, বিভিন্ন স্হানে বাঙ্গালীদের উপর হামলা বন্ধ  করা, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সালভেনি কর্তৃক প্রবাসী বিরোধী আইন বাতিল করাসহ ১৩ দফা দাবী আদায়ের জন্য মিছিল ও প্রতিবাদ সভা করে।  মিছিলটি নাপলির গারিবালদি থেকে শুরু হয়ে ভিয়া রোমায় গিয়ে সমাবেশ, সভা ও জেলা প্রসাশক বরাবরে স্বারক লিপি প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন সি,জি,এল ইমিগ্রেশনের প্রধান জামাল কোয়ানদ্রো, মানবাধিকার সংগঠন তেরে ফেব্রাইয়ো সংগঠনের প্রধান জাল্লুকা
প্রেতুন্স,সেনেগাল এসোসিয়েশনের প্রধান কস্তাবিয়ালো, নাপলি কমুনির এক্সসাইও লাউরা মোরমোরালে, নিরাপত্তা প্রেসিডেন্ট  প্রোফেসর ফ্রান্সিসকো বেরলত্তি, মানবাধিকার সংগঠন  ইউরেশিয়ার প্রেসিডেন্ট ও বাংলাদেশ এসোসিয়েশন নাপলির সমন্ময়ক সৈয়দ রাজিব,নাপলির সিলেট এসোসিয়েশনের সভাপতি গোলাম আক্তার লিটন,শরিয়াতপুর এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান বাচ্চু,বৃহত্তর খুলনা কল্যান সমিতির সভাপতি বশির আহম্মেদ,সহ সভাপতি শাহজাহান হাওলাদার চুন্নু, নাপলি আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক গউস উদ্দিন, বরিশাল কল্যান সমিতির উপদেষ্টা মোরশেদ আলম, কমিউনিটি নেতা মৃদুল দেওয়ান,বাবলু রহমান, মাহবুবুল আলম মামুন আব্বাস উদ্দিন মিলন, সানজন্নারো আওয়ামীলীগের সভাপতি মোশারেফ খলিফা,সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, নাপলি মহানগর আওয়ামীলীগের সভাপতি ইস্কান্দার আলী,নাপলি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এনামুল হক বাদল প্রমূখ। এছাড়াও, ঐক্যজোট সহ অন্যান্যা রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে যোগদান করেন।

বক্তাগন বলেন,প্রবাসীদের ১৩ দফা ন্যায্য দাবী মানা না হলে পরবর্তিতে বড় ধরনের আন্দোলনের ঘোষনা দেয়া হবে। পরে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করা হলে তিনি দ্রুত দাবী বাস্তবায়নের আশ্বাস দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত