আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

প্যাটারসনে আবারও প্রতিদ্বন্দ্বিতায় দুই বাংলাদেশি কাউন্সিলম্যান প্রার্থী

প্যাটারসনে আবারও প্রতিদ্বন্দ্বিতায় দুই বাংলাদেশি কাউন্সিলম্যান প্রার্থী

সিটি কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ২ নম্বর ওয়ার্ড এখন প্রচার প্রচারনায় সরগরম ।বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক দুই কাউন্সিলম্যান ছাড়াও নির্বাচনী ময়দান চষে বেড়াচ্ছেন ৫ প্রার্থী। উন্নয়নের নানান আশ্বাস দিয়ে ভোটারদের মনজয়ের চেষ্টা করছেন তারা।অপরদিকে একইদিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টসহ স্থানীয় গুরুত্বপূর্ণ বেশ কটি পদে নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে বিরাজ করছে এক অন্যরকম আমেজ।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর প্যাটারসন সিটিতে ২০ হাজার বাংলাদেশি অভিবাসীর বসবাস। ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশিসহ বিভিন্ন জাতী-গোষ্টির ভোটর রয়েছেন সাড়ে ১৪ হাজার। যার অধিকাংশই  বাংলাদেশি বংশোদ্ভূত। টানা ৮ বছর ধরে ওয়ার্ডটি বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক দুই কাউন্সিলম্যানদের দখলে। এর মধ্যে ৪ বছর করে পর্যায়ক্রমে দ্বায়িত্বপালন করেছেন মোহাম্মদ আক্তারুজ্জামান ফয়সল এবং শাহীন খালিক। ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে আবারও লড়ছেন প্রতিদ্বন্দ্বি এই দুই প্রার্থী।কমিনিউটির উন্নয়নকে মাথায় রেখে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে ভোটারও বেশ সচেতন।

উন্নয়নের ধারা অব্যহত রাখতে শাহীন খালিক তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে নানা যুক্তি তুলে ধরছেন।এক্ষেত্রে মসজিদগুলোতে মাইকে প্রকাশ্যে আযান, পাবলিক স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীদের মধ্যে হালাল খাবারের ব্যবস্থা, বাংলাদেশ বুলেবার্ড হিসাবে প্যাটারসনের প্রধান সড়কের নামকরনসহ উন্নয়নের নানান ফিরিস্তি তুলে ধরছেন।

অপরদিকে আক্তারুজ্জামান ফয়সল বাড়িঘরের ট্যাক্স ও সুয়ারেজ বিল বৃদ্বির বিরুদ্বে আন্দোলন ছাড়াও অপরাধ দমনে তার নেওয়া বলিষ্ট ভুমিকাসহ নাগরিক সুবিধা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে ভোটারদের মনজয়ের চেষ্টা করছেন।

উলেখ্য যে গত ১২ মে ওয়ার্ডটিতে অনুষ্ঠেয় নির্বাচনে কাউন্সিলম্যান পদে মোহাম্মদ আক্তারুজ্জামান ফয়সল এবং শাহীন খালিক সমান সংখক ভোট পেলে কাউকে বিজয়ী না করে আগামী ৩ নভেম্বর প্রসিডেন্ট নির্বাচনের সাথে বিশেষ নির্বাচনের এই আয়োজন করেছে পেসাইক কাউন্টি নির্বাচন অফিস।

শেয়ার করুন

পাঠকের মতামত