আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্যারিসে বিজয় উৎসবে জাগরণের গান

প্যারিসে বিজয় উৎসবে জাগরণের গান

প্যারিসে মহান বিজয় দিবস উপলক্ষে সমবেত কণ্ঠে বিজয়ের গান, দেশাত্ববোধক গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে ‘জাগরণের গান ও নৃত্যনাট্য : আঁধারের বাঁধ ভেঙে’ শীর্ষক বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে।‘আমাদের মুক্তিযুদ্ধ আমাদের অহংকার’ স্লোগান নিয়ে বিজয় দিবস উদযাপন পরিষদ, ফ্রান্সের উদ্যোগে রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে প্যারিসের মেরি দি ক্লিসির একটি হলে এ বিজয় উৎসব অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের আহবায়ক, অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে একাত্তরের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুনঅনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- বিজয় উদযাপন পরিষদ ফ্রান্সের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক দেবেশ বড়ুয়া ও এমদাদুল হক স্বপন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কাশেম, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি শাজাহান শারু, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার, কমিউনিটি ব্যক্তিত্ব আলী আজম খান, শাহীন আরমান চৌধুরী, বাংলা অটো স্কুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাইফুল ইসলাম খান, এস ওয়ার্ল্ডের চেয়ারম্যান সাব্বির আহমেদ, মানবাধিকারকর্মী মাসুদ হায়দার, বিশিষ্ট ক্রীড়াবিদ লুলু আহমেদ, স্বরলিপি শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, সমাজকর্মী আবদুল্লাহ আল তায়েফ, হাসান আহমেদ, কাইয়ুম রহমান ও ওয়াদুদ খান প্রমুখ।এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- শিল্পী সাগর বড়ুয়া, মৌসুমী চক্রবর্তী, রণজিত বড়ুয়া, সফিকুল ইসলাম রায়হান, শংকর ডেভিড, প্রিয়াংকা বড়ুয়া, রিমা মুৎসুদ্দী ও শুভা তালুকদার। নৃত্য পরিবেশনা করেন- দেবশ্রী, সুবর্ণা, ডোনা, সুমন আহমেদ, উল্লাহ চিং। যন্ত্রানুসঙ্গে ছিলেন- অনুভব চ্যাটার্জী, মিশেল কলিন্স ও অমিত বড়ুয়া।‘তোমার আমার ঠিকানা, ও আলোর যাত্রী’, ‘ধন্যধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা’, ‘নোঙর তোল তোল’ ইত্যাদি দেশাত্মবোধক গানের পাশাপাশি ছিল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা।এছাড়া বড়দের পাশাপাশি শিশুদের চমৎকার আবৃত্তিতে মুগ্ধতা ছড়িয়ে যায় হলভর্তি বাংলাদেশি প্রবাসীদের মাঝে। আবৃত্তিতে অংশ নেয় শিশু সমৃদ্ধ বড়ুয়া বর্ণ, আয়ুস চ্যাটার্জী ও শুভমিতা।উৎসবে শেষ পর্বে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় নিয়ে পরিবেশিত হয় নৃত্যনাট্য : আঁধারের বাঁধ ভেঙে।সভাপতির বক্তব্যে এনায়েত উল্লাহ ইনু বলেন, বাঙালির হাজার বছরের ইতিহাসের অন্যতম অধ্যায় একাত্তর। প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা প্রজন্মের কাছে বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি ও মহান মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাসকে তুলে ধরার দৃঢ় প্রত্যয় নিয়েই মূলত আমাদের বিজয় উৎসব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত